Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মোদীর ব্রিগেড: শনি-সকালে কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ, একগুচ্ছ বিধিনিষেধ জারি করল পুলিশ

বৃহস্পতিবার লালবাজারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার ভোর থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

মোদীর ব্রিগেড: শনি-সকালে কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ, একগুচ্ছ বিধিনিষেধ জারি করল পুলিশ

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 13 March 2026 19:59

দ্য ওয়াল ব্যুরো: শনিবার শহরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র শেষ লগ্নে ব্রিগেডে মেগা সমাবেশ। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi in Brigade)। হাই-ভোল্টেজ এই জনসভাকে কেন্দ্র করে মহানগরীতে ভিড়ের চাপ সামলাতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। বৃহস্পতিবার লালবাজারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার ভোর থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ভারী যানে ‘না’

শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় সমস্ত ধরনের ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে, সে দিকে নজর রাখা হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি যেমন— এলপিজি সিলিন্ডার, অক্সিজেন, তেল, সিএনজি, পেট্রোলিয়াম এবং দুধ, মাছ, ফল ও সবজি বহনকারী লরির ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না।

নিয়ন্ত্রণে কোন কোন রাস্তা?

পুলিশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার এসপ্ল্যানেড র‍্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়েতে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চলবে। প্রয়োজনে পরিস্থিতি বুঝে এই রাস্তাগুলি থেকে গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এ ছাড়াও হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোড এবং খিদিরপুর রোডেও যান চলাচলে বিশেষ নজরদারি থাকবে। ভিভিআইপি মুভমেন্ট এবং মিছিলের সময় সাময়িকভাবে বন্ধ হতে পারে ট্রাম চলাচলও।

পার্কিংয়ে কড়াকড়ি

সমাবেশের কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশ এবং সংলগ্ন একাধিক রাস্তায় গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে এবং ক্যাসুরিনা অ্যাভিনিউ-র মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কোনও গাড়ি দাঁড় করানো যাবে না। ট্র্যাফিক পুলিশের প্রাত্যহিক বিধিনিষেধের পাশাপাশি এই বিশেষ নিয়মগুলিও কড়াকড়িভাবে কার্যকর থাকবে।

কলকাতা পুলিশের বার্তা, প্রধানমন্ত্রীর সফর এবং বিশাল জমায়েতের কারণে ভোগান্তি এড়াতে সাধারণ মানুষ যেন আগেভাগেই বিকল্প পথের পরিকল্পনা করে রাখেন।

শনিবারের সভায় অতীতের সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত হবে বলে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোদীর সরকারি কর্মসূচিতে আমন্ত্রিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর শুরু হয়েছে। ওই কর্মসূচিতেই জাতীয় সড়কের সম্প্রসারণ সহ বেশ কিছু প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে।


```