Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ! প্রতারণা মামলায় মিঠুনকে বড় স্বস্তি দিল হাইকোর্ট

বুধবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ! প্রতারণা মামলায় মিঠুনকে বড় স্বস্তি দিল হাইকোর্ট

মিঠুন চক্রবর্তী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 August 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড় স্বস্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ (Kolkata Police)। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ (Fraud) তুলেছেন তাঁরই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রী। উত্তর কলকাতার চিৎপুর থানায় (Chitpur PS) দু’জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। এই প্রেক্ষিতে অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেই মামলাতেই আপাত স্বস্তি পেলেন। 

ঠিক কী অভিযোগ

মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর দাবি, মিঠুন ও তাঁর আইনজীবী বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের দায়িত্ব দেন। প্রথম দফার কাজের পারিশ্রমিক পেলেও, পরে অতিরিক্ত কাজ করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ সুমনের। সেই কাজ শেষ করতে গিয়ে তাঁকে স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয়, তবেই জোগাড় হয় প্রয়োজনীয় অর্থ।

অভিযোগ, অতিরিক্ত কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর থেকে প্রাপ্য ছিল প্রায় ৩৫ লক্ষ টাকা। কিন্তু সেই টাকা আজও পাননি তাঁরা। অভিযোগ, পরে সুমনের স্ত্রী টাকা চাইতে গেলে তাঁকে অপমানিত হতে হয়। এর পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন।

গোটা ঘটনায় প্রাথমিক অভিযোগকারীর ভূমিকা নিয়েছেন সুমনের স্ত্রী। গত সোমবার তিনি শিয়ালদহ আদালতের এক ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। 


```