Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বইপ্রেমীদের জন্য সুখবর, এবার বইমেলার গেটেই মিলবে মেট্রোর টিকিট, যাতায়াত হবে আরও সহজ

২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এ বছর বইমেলা ৪৯ বছরে পা দেবে। মোট ২০টি দেশ অংশ নিচ্ছে।

  বইপ্রেমীদের জন্য সুখবর, এবার বইমেলার গেটেই মিলবে মেট্রোর টিকিট, যাতায়াত হবে আরও সহজ

কলকাতা মেট্রো (ফাইল ছবি)

শেষ আপডেট: 13 January 2026 10:37

দ্য ওয়াল ব্যুরো: বইপ্রেমীদের জন্য সুখবর। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair) ঘিরে বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। সল্টলেক সেন্ট্রাল পার্কে (Salt Lake Central Park) মেলার ১ ও ২ নম্বর গেটে বসছে মেট্রোর বুথ (Metro Ticket Booth)। সেখান থেকে ইউপিআই (UPI) ব্যবহার করে কাটা যাবে টিকিট।

সোমবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড (Publishers & Booksellers Guild)। সভাপতি সুধাংশুশেখর দে (Sudhangshushekhar De) বলেন, 'হাওড়া–শিয়ালদহ মেট্রো লাইন (Howrah–Sealdah Metro Line) চালু হওয়ায় এবার শহর ও শহরতলি দু’দিক থেকেই বইমেলায় পৌঁছনো অনেক সহজ হবে। স্বাভাবিকভাবেই ভিড় বাড়বে। সেই কারণে মেট্রো কর্তৃপক্ষকে বিশেষ পরিষেবার অনুরোধ করা হয়েছিল।'

গিল্ডের অনুরোধে সাড়া দেয় মেট্রো কর্তৃপক্ষ। বইমেলার জন্য বাড়তি মেট্রো (Additional Metro Services) চালানো হবে। ছুটির দিনেও এই পরিষেবা মিলবে। সবচেয়ে বড় কথা, রাত ১০টা পর্যন্ত চলবে মেট্রো।

উল্লেখ্য, ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এ বছর বইমেলা ৪৯ বছরে পা দিল। মোট ২০টি দেশ (20 Countries) অংশ নিচ্ছে এবার। তবে গত বছর মেলায় স্টল ছিল না বাংলাদেশের। এবারও তাই।

এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (Tridibkumar Chattopadhyay), সহ-সভাপতি অশোকনারায়ণ বর্মন (Ashoknarayan Barman), যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে (Shubhankar De), কোষাধ্যক্ষ রাজু বর্মন (Raju Barman), কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের কিউরেটর মালবিকা বন্দ্যোপাধ্যায় (Malabika Banerjee) ছাড়াও শিলাদিত্য সরকার (Shiladitya Sarkar), শ্রীবিন্দু ভট্টাচার্য (Shribindu Bhattacharya), এশা চট্টোপাধ্যায় (Esha Chattopadhyay), যোগেশ তান্না (Yogesh Tanna), সুদীপ্ত দে (Sudipta De), সৌরভ বাগচী (Sourav Bagchi) ও মিলিন্দ দে (Milind De)-সহ অন্যান্যরা।

সব মিলিয়ে, বইমেলায় যাতায়াত এবার আরও সহজ হতে চলেছে। বইয়ের টানে সেন্ট্রাল পার্কে পৌঁছতে মেট্রোই যে প্রথম পছন্দ, তা বলাই যায়। মেট্রো পরিষেবা ও সময় সংক্রান্ত অন্যান্য তথ্য মিলবে তাদের অ্যাপে।


```