Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কমিশন আমাদের আদৌ ফেরাতে চায় কিনা সেটা আজ কল্যাণবাবুর সওয়াল-জবাবেই স্পষ্ট: চাকরিহারা মেহবুব

বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনও ‘দাগি বা চিহ্নিত অযোগ্য’ প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন, সেই আবেদনপত্রও বাতিল করতে হবে। শুধু তাই নয়, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।

কমিশন আমাদের আদৌ ফেরাতে চায় কিনা সেটা আজ কল্যাণবাবুর সওয়াল-জবাবেই স্পষ্ট: চাকরিহারা মেহবুব

মেহবুব মণ্ডল

শেষ আপডেট: 7 July 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: ‘দাগি বা চিহ্নিত অযোগ্য’ চাকরিপ্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দিতেই হবে। এসএসসি-র (SSC) নতুন বিজ্ঞপ্তি নিয়ে সোমবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনও ‘দাগি বা চিহ্নিত অযোগ্য’ প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন, সেই আবেদনপত্রও বাতিল করতে হবে। শুধু তাই নয়, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।

বিচারপতি ভট্টাচার্যের এই রায় শুনে 'যোগ্য' চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল দ্য ওয়ালকে বলেন, "হাইকোর্টের আজকের যে নির্দেশ তাতে স্পষ্ট হয়ে গেল যে একটা অংশ আছে যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, বৈধভাবে চাকরি পেয়েছে। অন্যদিকে এটাও পরিষ্কার হয়ে গেল যে বিচারবিভাগ সবটাই বুঝতে পারছে যে এঁদের কোনও দোষ নেই, অথচ নতুন করে দিশা দেখাতে পারছে না। বিচারপতি একটা বিষয়কেই ধরলেন, কিন্তু বেশ কিছু বিষয় নজরে আনলেও কোনও কথা বললেন না। পর্যবেক্ষণ করেই সুপ্রিম কোর্টের হাতে ছেড়ে দিলেন।"

তিনি আরও বলেন, "আবার স্কুল সার্ভিস কমিশনও এখনও নিজেদের দিক থেকে শিওর না তাদের অবস্থান কী। রিভিউ দিয়ে আমাদের ফিরিয়ে আনার আদৌ কোনও আগ্রহ আছে কিনা, সেটাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল-জবাবে খানিকটা স্পষ্ট হয়ে গেছে।"

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। কিন্তু অভিযোগ ওঠে, এসএসসি-র ২০২৫-এর ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।

সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। শুনানির শুরু থেকেই এদিন রাখঢাক না রেখে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ায় রাজ্য ও এসএসসি।

কমিশনের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, “সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।” বোঝাতে চান, যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন, তাহলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ব্যর্থ চাকরিপ্রার্থীরাও অংশ নিতে পারবেন না।

এ কথা শুনেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। জানান, “কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা অপ্রত্যাশিত।” অযোগ্য বলে যাঁরা চিহ্নিত হননি তাঁদের চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কল্যাণের বক্তব্য, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছে, এমনটা নয়। বিচারপতি পাল্টা বলেন, “এতবড় দুর্নীতির অভিযোগ! টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। তারপরেও এটা বলবেন?”

এরপরই হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে গত ৩০ মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, তাকে সামনে রেখেই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে। বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি।


```