Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

'দাগি অযোগ্য’ প্রার্থীদের বাদ দিয়েই নিয়োগ, এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্ট

সোমবার এসএসসি-র ৩০ মে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে এক মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ রায় দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

'দাগি অযোগ্য’ প্রার্থীদের বাদ দিয়েই নিয়োগ, এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 July 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো: ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের কোনও জায়গা নেই নতুন নিয়োগপ্রক্রিয়ায়। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সাফ নির্দেশ—এসএসসি-র (SSC New Notification) নতুন বিজ্ঞপ্তি মেনে চলবে নিয়োগ, তবে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে বা যাঁদের নাম চাকরি বাতিল হওয়া তালিকায় রয়েছে, তাঁদের আবেদন বাতিল করতে হবে। অর্থাৎ সুপ্রিমকোর্টের (Supreme court) নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সোমবার এসএসসি-র ৩০ মে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে এক মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ রায় দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রায়ে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। সেই নির্দেশ মেনেই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে যেতে হবে।’’ 

নিয়োগপ্রক্রিয়া চলবে এসএসসি-র ৩০ মে-র বিজ্ঞপ্তি অনুযায়ী। কিন্তু বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন—যাঁরা ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত, অথবা যাঁদের চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশে, তাঁরা এই প্রক্রিয়ায় আবেদন করলেও তাঁদের আবেদনপত্র বাতিল করতে হবে। এই প্রসঙ্গে আদালত জানিয়েছে, ‘‘দাগি অযোগ্যদের কোনও ভাবেই ফের সুযোগ দেওয়া যায় না।’’

গত এপ্রিলে ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিমকোর্ট।যার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিচ্যুত হয়। নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালত কিছু নির্দেশিকা জারি করেছিল। অভিযোগ, এরপরে এসএসসির তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানে সুপ্রিমকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করা হয়েছে। 

এসএসসি-র ২০২৫ সালের এই বিজ্ঞপ্তি ঘিরেই আদালতের দ্বারস্থ হন কয়েকজন প্রার্থী। তাঁদের দাবি ছিল—বিজ্ঞপ্তিতে প্রায় ৪৪ হাজার শূন্যপদের কথা বলা হলেও তা ২০১৬ সালের বাছাইবিধি মেনে হয়নি। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ওই বছরের নিয়ম মেনে এবং ২০১৬ সালের প্রার্থীদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়ের বিষয়টিও যথাযথ নয় বলে অভিযোগ করেন তাঁরা।

ঘটনার সূত্রপাত, ২০১৬ সালের এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই তদন্তে বহু অনিয়মের প্রমাণ মেলে। সুপ্রিম কোর্ট সেই প্রক্রিয়ায় নিয়োগ হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকার ও এসএসসি নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। কিন্তু সেই বিজ্ঞপ্তির আইনসম্মততা নিয়েই প্রশ্ন তোলেন কিছু চাকরিপ্রার্থী।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চালু থাকবে। কিন্তু যাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে বা যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের কোনও ভাবেই নিয়োগের সুযোগ দেওয়া যাবে না। সেই সঙ্গে এসএসসি-কে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে নিষ্ট সময়ের মধ্যেই।


```