এ ব্যাপারে দ্য ওয়ালের তরফে হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "টোটালটাই ফেক, এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেব।"

ভিডিওর অংশবিশেষ।
শেষ আপডেট: 7 July 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য। এ বার রাজ্যের স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে দফতরের ভিতরে ঢুকে জুতো পায়ে লাথি এবং ঘুষি মারার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে (Debra MLA Humayun Kabir)।
ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikri)। ভিডিওর (সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি) সূত্র ধরেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
ভিডিওয় দেখা যাচ্ছে, একটি দফতরের ঘরে চেয়ারে বসে রয়েছেন হুমায়ুন কবির। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রবেশ করেন প্রলয় চক্রবর্তী। সংক্ষিপ্ত কথোপকথনের পর প্রলয়বাবু চেয়ার থেকে উঠে দাঁড়াতেই আচমকা তাঁকে লক্ষ্য করে জুতো পায়ে লাথি মারেন হুমায়ুন। এরপর ঘর থেকে বেরোতে গেলে আরও একবার প্রলয়বাবুকে ঘুষি মারেন বলেই অভিযোগ।
এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, “এটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের দৃষ্টান্ত? স্বাস্থ্যবিভাগের অন্তর্গত একজন অফিসারকে প্রকাশ্যে মারধর করার পরও দফতরের নীরবতা কি সব কিছু বলে দিচ্ছে না?”
It is common knowledge that the audacity & arrogance of the Trinamool Congress leaders knows no bounds.
A shocking incident has come to light, exposing the lawlessness and arrogance that have become the hallmark of Mamata Banerjee’s regime. CCTV footage from the West Bengal… pic.twitter.com/Hx8i0uPoDQ— Suvendu Adhikari (@SuvenduWB) July 7, 2025
তিনি আরও লেখেন, “তৃণমূল নেতাদের ঔদ্ধত্যের কোনও সীমা নেই। অনুব্রত মণ্ডল এক পুলিশ অফিসারকে গালিগালাজ করেছিলেন। সেই ঘটনাও ধামাচাপা পড়ে যায়। এখানেও কি একইভাবে সব চেপে যাওয়ার অপেক্ষা?”
শুভেন্দুর পোস্টে জাতি এবং ধর্মের প্রসঙ্গও টানা হয়েছে। তাঁর বক্তব্য, “এখানে কি একজন হিন্দু আধিকারিক আক্রান্ত হয়েছেন বলে প্রশাসন চুপ করে আছে? যদি ঘটনাটি উল্টো হতো, তা হলে কি প্রশাসন এমন নিশ্চুপ থাকত?”
এ ব্যাপারে দ্য ওয়ালের তরফে হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "টোটালটাই ফেক, এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেব।"
তবে ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, দিনের পর দিন তৃণমূলের ‘ক্ষমতার দম্ভে’ প্রশাসনিক পরিকাঠামো বিপর্যস্ত হচ্ছে।