Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রথম অভিযান থেকে আগামীর প্রস্তুতি, সায়েন্স সিটিতে মিলবে মঙ্গল গ্রহের খুঁটিনাটির থ্রিডি অভিজ্ঞতা

 ২০১৯ সালে আপগ্রেড হয়ে এই থিয়েটার দেশের প্রথম ফুলডোম 3D থিয়েটার হয়ে ওঠে। এরপর থেকে আরও ১৭.৫ লক্ষ দর্শক এই অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানান ডিডিজি কে. এস. মুরলি।

প্রথম অভিযান থেকে আগামীর প্রস্তুতি, সায়েন্স সিটিতে মিলবে মঙ্গল গ্রহের খুঁটিনাটির থ্রিডি অভিজ্ঞতা

সায়েন্স সিটিতে মঙ্গল গ্রহের খুঁটিনাটির থ্রিডি অভিজ্ঞতা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 March 2026 21:29

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার সায়েন্স সিটিতে (Science City) প্রথমবার দর্শকদের জন্য খুলে গেল মহাকাশ অভিযানের এক নতুন দিগন্ত। পৃথিবী ছাড়িয়ে মঙ্গল অভিযানে মানবজাতির স্বপ্ন ও ভবিষ্যৎকে তুলে ধরতে উদ্বোধন করা হল নতুন ফুলডোম 3D ডিজিটাল চলচ্চিত্র “One Step Beyond: A Journey to Mars”। আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই ছবি দর্শকদের এমন অভিজ্ঞতা দেয়, যেন তাঁরা নিজেরাই মহাকাশযানে চড়ে লাল গ্রহের পথে যাত্রা করছেন।

চলচ্চিত্রটির উদ্বোধন করেন ড: গৌতম চট্টোপাধ্যায় (Dr. Goutam Chattopadhyay), যিনি NASA Jet Propulsion Laboratory ও California Institute of Technology–এর সঙ্গে যুক্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন National Council of Science Museums–এর ডিরেক্টর জেনারেল এ. ডি. চৌধুরি, ডিডিজি কে. এস. মুরালি, এবং কলকাতার সায়েন্স সিটির ডিরেক্টর প্রমোদ গ্রোভার-সহ বিশিষ্ট অতিথিরা।

মঙ্গল অভিযানের রোমাঞ্চ পর্দায়

২৫ মিনিটের এই চলচ্চিত্রে দেখানো হয়েছে, মানবজাতির প্রথম চাঁদে পা রাখা থেকে শুরু করে ভবিষ্যতের সাহসী মহাকাশ অভিযানের প্রস্তুতি। রকেট উৎক্ষেপণ, মহাকাশে কাজ, মানুষের বসবাসের চ্যালেঞ্জ- সবকিছুই দর্শক অনুভব করবেন বাস্তবের মতো। ছবিতে NASA Artemis programme–এর উন্নত প্রযুক্তি ও মহাকাশে প্রাণের সন্ধান নিয়ে গবেষণার কথাও তুলে ধরা হয়েছে।

ভারতের প্রথম ফুলডোম 3D থিয়েটারের চমক

সায়েন্স সিটির ফুলডোম থিয়েটারটিতে রয়েছে ৬টি হাই-এন্ড প্রজেক্টর, যা মিলিয়ে তৈরি হয় প্রায় ৩০ মিলিয়ন পিক্সেলের বিশাল দৃশ্যপট। ২৩ মিটার ব্যাসের গম্বুজ পর্দায় বসে দর্শক চারদিক ঘিরে থাকা দৃশ্য অনুভব করতে পারেন- মনে হয় যেন ঘটনাস্থলেই রয়েছেন। এ. ডি. চৌধুরি জানান, অতুলনীয় এই প্রযুক্তি দর্শকদের একদমের বাস্তবের মতোই অভিজ্ঞতা দেয়, যেখানে থ্রিডি (3D) অবজেক্ট হাত বাড়ালেই ধরতে পারবেন মনে হয়।

বছরের পর বছর জনপ্রিয় এই থিয়েটার

১৯৯৭ সালে স্থাপিত এই স্পেস থিয়েটার ইতিমধ্যেই ৭৭ লক্ষ দর্শক দেখেছেন। ২০১৯ সালে আপগ্রেড হয়ে এটি দেশের প্রথম ফুলডোম 3D থিয়েটার হয়ে ওঠে। এরপর থেকে আরও ১৭.৫ লক্ষ দর্শক এই অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানান ডিডিজি কে. এস. মুরলি।

তিন ভাষায় প্রদর্শনী

ডিরেক্টর প্রমোদ গ্রোভার জানান, 

  • ছবি প্রদর্শিত হচ্ছে বাংলা, হিন্দি ও ইংরেজি- এই তিন ভাষায়।
  • প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ বার স্ক্রিনিং হবে।

আন্তর্জাতিক প্রিমিয়ার

চলচ্চিত্রটি উপস্থাপন করেছে National Space Centre, প্রযোজনা করেছে NSC Creative। ২০২৫ সালে Fulldome Festival Brno–তে আন্তর্জাতিক প্রিমিয়ার হয় এবং পরে ব্রিটেনে প্রদর্শিত হয়। ৮কে রেজোলিউশন ও ৬০ এফপিএস-এ নির্মিত এই ছবি দর্শকদের মহাকাশ অভিযানের ভবিষ্যৎ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয়।

আগামিকাল থেকে সাধারণ দর্শকদের জন্য সায়েন্স সিটিতে নিয়মিত প্রদর্শনী শুরু হবে। মঙ্গল অভিযানের স্বপ্ন এবার কলকাতার দর্শকরাই অনুভব করতে পারবেন বিশাল গম্বুজের নিচে বসে।


```