Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কসবা ধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র! কাজ করতেন গভর্নিং বডির সুপারিশে কলেজে স্টাফ হিসেবে

সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল (Vice Principal) জানিয়েছেন, কলেজের গভর্নিং বডির সুপারিশে এই প্রাক্তন ছাত্র কয়েক সম্প্রতি একজন স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন।

কসবা ধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র! কাজ করতেন গভর্নিং বডির সুপারিশে কলেজে স্টাফ হিসেবে

মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র

শেষ আপডেট: 27 June 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: কসবার ল’কলেজে (South Calutta Law College) ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। অভিযোগ পেয়েই অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাঁদের মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra)। যিনি কলেজের প্রাক্তন ছাত্র। সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল (Vice Principal) জানিয়েছেন, কলেজের গভর্নিং বডির সুপারিশে এই প্রাক্তন ছাত্র কয়েক সম্প্রতি একজন স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন।

ন্যক্কারজনক এই ঘটনার কথা সামনে আসতেই শিরোনামে কলেজের এই প্রাক্তন ছাত্র মনোজিৎ। শাসকদলের সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা রয়েছে তাঁর। কলেজে পড়াকালীন তিনি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। সামনে এসেছে তৃণমূল ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ বেশ কয়েজনের সঙ্গে তোলা ছবিও। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। আরও বড় ঘটনা হল, কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজের গভর্নিং বডির সুপারিশে বেশ কিছুদিন হল মনোজিৎ একজন কলেজের কর্মী হিসেবে যোগদান করেন।

শুক্রবার কলেজে ঢোকার মুখে ভাইস প্রিন্সিপাল জানান, তিনি জানতেনই না কলেজের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। সবটাই শুনেছেন সংবাদমাধ্যমের কাছে। প্রশ্ন উঠছে, কলেজের একজন প্রশাসনিক প্রধান হয়ে কী করে এত বড় ঘটনা তাঁর কাছে অজানা থেকে গেল! পাশাপাশি কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।  

বুধবার, ২৫ জুন রাতে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কলেজের ছাত্রী। এরপরই তৎপর হয় পুলিশ। দ্রুত অভিযুক্তদের খোঁজ শুরু করে তারা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধরা পড়ে একে একে তিন জন।

ছাত্রীর অভিযোগ অনুযায়ী, ওই তিন যুবক কলেজ চত্বরের মধ্যেই তাঁকে নিগ্রহ করে। ঘটনা ঘটেছে ২৫ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে। ঘটনার পর নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

প্রথম দু’জন অভিযুক্তকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে। প্রথম জন ধরা পড়েন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে, দ্বিতীয় জন ৭টা ৩৫ মিনিটে। তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃতীয় অভিযুক্তকে।

তিন জনের কাছ থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের মোবাইল ফোন। অভিযুক্তদের আজ আলিপুর আদালতে তোলা হবে এবং হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে, যাতে জেরা করে আরও তথ্য উঠে আসে।

ঘটনাস্থল ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে। সেখানে নমুনা সংগ্রহ করতে পাঠানো হচ্ছে ফরেন্সিক দল। একই সঙ্গে, সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 


```