Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ল'কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! কসবার ঘটনায় গ্রেফতার ৩

কসবার ল-কলেজের এক তরুণীর অভিযোগে তোলপাড়। পুলিশকে তিনি জানিয়েছেন, কলেজেরই এক প্রাক্তনী এবং বর্তমান ২ জন পড়ুয়া মিলে তাঁকে গণধর্ষণ করেছেন।

ল'কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! কসবার ঘটনায় গ্রেফতার ৩

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 June 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার কলেজে গণধর্ষণের অভিযোগ (Woman Assault)! কসবার ল-কলেজের (Kasba Law College) এক তরুণীর অভিযোগে তোলপাড়। পুলিশকে তিনি জানিয়েছেন, কলেজেরই এক প্রাক্তনী এবং বর্তমান ২ জন পড়ুয়া মিলে তাঁকে গণধর্ষণ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়েছে তিনজন (Three Arrested)।

গত বুধবার কলেজের মধ্যেই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে (CNMC) অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেছে ফরেন্সিক টিম। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন তৃণমূল নেতা। মূল অভিযুক্ত সে-ই। তরুণীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার প্রথমে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে।  

পুলিশকে অভিযোগকারিণী জানিয়েছেন, বুধবার সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ৮.৫০-এর মধ্যে তিনজন মিলে কলেজেরই একটি রুমে তাঁকে গণধর্ষণ করেন। কলেজের জিএস পদের লোভ দেখিয়ে তাঁকে ওই রুমে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলেও অভিযোগ। এখানেই প্রশ্ন উঠছে, কলেজের এক প্রাক্তন ছাত্র কীভাবে এত রাতে কলেজে ঢুকল? নিরাপত্তারক্ষীরাও বা কোথায় ছিলেন? আর এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু কলেজ কর্তৃপক্ষ টের পেল না? 

ধৃতদের মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগকারিণীর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। গ্রেফতার হওয়া তিনজনকে আজই আলিপুর কোর্টে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে পরবর্তী ক্ষেত্রে তাদের কলেজে নিয়ে যাওয়া হবে ঘটনার পুনর্নির্মাণের জন্য। 


```