Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Report: রথে ঝেঁপে বৃষ্টি হবে পাঁচ জেলায়, সতর্ক থাকতে বলল আবহাওয়া দফতর

ওড়িশা ও বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Weather Report: রথে ঝেঁপে বৃষ্টি হবে পাঁচ জেলায়, সতর্ক থাকতে বলল আবহাওয়া দফতর

ফাইল ছবি

শেষ আপডেট: 26 June 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। উত্তরবঙ্গেও বৃষ্টি থামার নাম নেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে একটি নিম্নচাপ। তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ের দিকে সরে যাবে ক্রমশ। তবে, এর জেরেই বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।

বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই সময় বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী দু’দিন এই আবহাওয়াই চলবে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়।

এই ক'দিন বৃষ্টি বেশি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। খুব কম করে হলেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কিছু অংশে।

শুক্রবার, রথযাত্রার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেশি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই পাঁচ জেলায়। অন্যান্য জেলাতেও দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী কয়েকদিন। ভারী বৃ্ষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে এই ক'দিন।

ওড়িশা ও বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।

চলতি জুন মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশ ভাল। তবে কলকাতায় এখনও কিছুটা বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে মালদহ এবং জলপাইগুড়ি বাদে অধিকাংশ জেলাতেই জুন মাসে বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। তবে সামগ্রিকভাবে রাজ্যে জুন মাসে বৃষ্টি ‘স্বাভাবিক’ রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র, গুজরাত, ছত্তীসগড়, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রাজ্যে জলমগ্নতা ও ভূমিধসের আশঙ্কা থাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।


```