সকালে বেরোনোর সময় রোদ, আর বিকেলের অফিস ছুটির মুখে ঝমঝম বৃষ্টি। ছাতা থাকলেও জামাকাপড় ভিজে যাওয়া আটকানো কঠিন। তার উপর ঘামে ভেজা জামা গায়ে সারাদিন অফিসে থাকা যেন এক বিভীষিকা।

ছবিটি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 25 June 2025 20:44
দ্য ওয়াল ব্যুরো: আষাঢ়-শ্রাবণ, বঙ্গে বৃষ্টি অবধারিত। বর্ষার রোম্যান্টিক দিকের পাশাপাশি একটা খারাপ দিকও আছে। তা অফিসযাত্রী বা পড়ুয়াদের জন্য প্রযোজ্য। তাঁদের কাছে বর্ষা মানেই ঝক্কি। সকালে বেরোনোর সময় রোদ, আর বিকেলের অফিস ছুটির মুখে ঝমঝম বৃষ্টি। ছাতা থাকলেও জামাকাপড় ভিজে যাওয়া আটকানো কঠিন। তার উপর ঘামে ভেজা জামা গায়ে সারাদিন অফিসে থাকা যেন এক বিভীষিকা।
এই অবস্থায় ঠিক কী পরবেন, কীসে আরাম পাবেন আবার বৃষ্টিতে ভিজলে শুকিয়েও যাবে। মন খারাপের ওয়েদারে কোন রং-ই বা বেছে নেবেন, এই সব নিয়ে অনেকেই ঘেঁটে থাকেন। মুশকিল আসানে হাজির দ্য ওয়াল। রইল টিপস।
কোন ফ্যাব্রিক বেছে নেবেন বর্ষায়?
এই সময় জামাকাপড় ভিজে যাওয়া একেবারেই এড়ানো যায় না। কিন্তু এমন কিছু ফ্যাব্রিক রয়েছে যা তাড়াতাড়ি শুকিয়ে যায়, আবার ঘাম শুষে নেয়, ফলে সারাদিন আরামে থাকা যায়। চিকিৎসকদের মতে, বর্ষায় এমন কাপড় ব্যবহার করা উচিত, যা ব্রিদেবল এবং দ্রুত শুকিয়ে যায়। বেছে নিতে পারেন-
১. কটন ব্লেন্ড বা মিক্সড কটন
একদম খাঁটি সুতির কাপড় বা খাদির জামা বর্ষাকালে খুব সহজে শুকোয় না, আবার স্যাঁতসেঁতে আবহাওয়ায় একটু ভারী লাগতে পারে। তাই কটনের সঙ্গে লিনেন, রেয়ন বা পলিয়েস্টার মিশ্রিত ফ্যাব্রিক বেছে নিন। এগুলো হালকা, ব্রিদেবল এবং জল শুষে নেয় তাড়াতাড়ি।
২. রেয়ন
রেয়ন খুবই সফট আর লাইটওয়েট ফ্যাব্রিক। বর্ষায় ভিজে গেলে দ্রুত শুকিয়ে যায় এবং ঘামের গন্ধও হয় না। অফিসে দিনের পর দিন ব্যবহার করার জন্য একদম উপযুক্ত।
৩. লাইক্রা বা স্ট্রেচেবল সিন্থেটিক
লাইক্রা যেমন টাইট থাকে, তেমনই শরীরের সঙ্গে ভালভাবে খাপ খেয়ে যায়। ভিজলেও দ্রুত শুকায় এবং দেখতেও স্মার্ট লাগে। তবে খুব গরম বা ঘামে যারা অতিষ্ঠ হন, তাঁদের জন্য এটা নয়।
৪. লিনেন
লিনেন বর্ষাকালের জন্য আদর্শ। হালকা আর তাড়াতাড়ি শুকিয়েও যায়। তবে একটু বেশি ভাঁজ পড়ে, তাই আয়রনের সময় যত্ন নিতে হয়।
কোন রঙে থাকছে ট্রেন্ড?
বর্ষাকালে হালকা রঙে জামা পরলে তাড়াতাড়ি ময়লা লেগে যাওয়ার ভয় থাকে, আবার গাঢ় রঙে বেশি গরম লাগে, এই দ্বিধা থেকেই বেরোতে হবে স্টাইল আর প্র্যাকটিক্যালিটির ব্যালান্সে।
বর্ষা ২০২৫-এর রঙের ট্রেন্ড বলছে—
প্যাস্টেল শেডস: মিন্ট গ্রিন, পিচ, ল্যাভেন্ডার, লাইট ব্লু
আর্থ টোনস: অলিভ, ব্রাউন, ওয়াইন, মারুন
পপ কালার: ইয়েলো, মাস্টার্ড, করাল, টারকোয়েজ ব্লু
প্যাস্টেল রঙে বর্ষার কাদা বা জল ছিটে কম দেখা যায়, আবার গাঢ় আর্থ টোনে আধুনিক লুক আসে। হালকা রঙের সঙ্গে প্রিন্টেড ও ফ্লোরাল ডিজাইন চলতি ফ্যাশনে দারুণ হিট।
কীভাবে বেছে নেবেন অফিস উপযোগী জামা?