Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kartik Maharaj: পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ মহিলার! চাকরির নাম করে…

জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকে। এমনকী এই ঘটনার পর এও বলা হয় যে, মাসে মাসে বেতন পৌঁছে যাবে বাড়িতে।

Kartik Maharaj: পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ মহিলার! চাকরির নাম করে…

কার্তিক মহারাজ

শেষ আপডেট: 27 June 2025 10:23

দ্য ওয়াল ব্যুরো: চাকরি দেওয়ার নাম করে মহিলার সঙ্গে সহবাস, গুরুতর অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী সদ্য পদ্মশ্রী পেয়েছেন। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। দায়ের হয়েছে মামলা।

অভিযোগ, এক স্কুলে চাকরি দিয়ে মহিলার অসহায়তার সুযোগ নিয়ে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন কার্তিক মহারাজ। অভিযোগকারিণী বহরমপুরের বাসিন্দা।

ঘটনার সূত্রপাত, ২০১৩ সালে মহিলাকে একটি স্কুলে চাকরি দেওয়ার কথা জানান মহারাজ। মহিলা সেই স্কুলে চাকরিও শুরু করেন এবং স্কুলেরই আবাসনের পাঁচ তলায় থাকতে শুরু করে। অভিযোগ, দিনের পর দিন তাঁর সুযোগ নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন কার্তিক মহারাজ। এই ঘটনায় মহিলা একবার গর্ভবতী হয়ে পড়ায় গর্ভপাতও করানো হয় বলেও অভিযোগ। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকে। এমনকী এই ঘটনার পর এও বলা হয় যে, মাসে মাসে বেতন পৌঁছে যাবে বাড়িতে।

অভিযোগকারিণীর মনে হয়েছে, তাঁর মতো এরকম ঘৃণ্য অপরাধের শিকার হয়তো আরও অনেক মহিলাই। তাই ১২ বছর পর হলেও তিনি সাহস করে মুখ খুলেছেন। তারপরই তিনি থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ আনেন। এর ভিত্তিতে পুলিশ কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

তবে, এই নিয়ে এখনও পর্যন্ত কার্তিক মহারাজের তরফ থেকে কোনও মন্তব্য সামনে আসেনি। তবে তাঁর অনুগামীরা এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে সরব। তাঁদের দাবি, কার্তিক মহারাজের নামে মিথ্যা অভিযোগের পিছনে রয়েছে রাজনৈতিক কারণ।

ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। গত লোকসভা নির্বাচনের আগে, মুর্শিদাবাদে কার্তিক মহারাজকে কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মে মাসেও বহরমপুরে এসে জেলা প্রশাসনিক কার্যালয়ে দাঁড়িয়ে নাম না করেই কার্তিক মহারাজকে ফের নিশানা করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বহুবার বাংলায় শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন কার্তিক মহারাজ। এতদিন পরে এই অভিযোগে অনেকেই রাজনীতির রং দেখছেন।


```