Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

বাঁশদ্রোণীতে রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা! সাতসকালে রক্তারক্তিকাণ্ড শহরে

মহিলার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তার ফলে অভিযুক্ত যুবক পালিয়ে যান। বর্তমানে আহত মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাঁশদ্রোণীতে রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা! সাতসকালে রক্তারক্তিকাণ্ড শহরে

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 August 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে রক্তারক্তি কাণ্ড শহর কলকাতায় (Kolkata)। বাঁশদ্রোণীর (Bansdroni) ব্রহ্মপুর এলাকায় বাড়ির সামনে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সকালবেলা এক মহিলাকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে চমকে যান সকলেই।

স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল হরিপদ নস্কর এবং তাঁর স্ত্রী অসীমার। বিগত কয়েক দিনে তা মাত্রাছাড়া হয়ে যায়। অনুমান, তার জেরেই এই ঘটনা ঘটেছে।

এদিন প্রকাশ্য রাস্তায় স্বামী হামলা করার পর চিৎকার করে ওঠেন মহিলা। তার ফলে আশপাশের লোকজন চলে এলে কোনও রকমে তিনি প্রাণে বাঁচেন। কারণ লোকভয়ে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যান।

এই মুহূর্তে মহিলার শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। বর্তমানে তাঁকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়েছে। 

অভিযুক্ত হরিপদকে খুঁজতে এখন তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে তিনি স্ত্রীকে খুন করার চেষ্টা করলেন তা জানতে তৎপর তারা। ইতিমধ্যে মহিলার ছেলে এবং তাঁর পরিবারের সঙ্গে কথাও বলছেন তদন্তকারীরা। শুধুই পারিবারিক ঝামেলা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেটাই জানতে উদ্যোগী পুলিশ। 


```