Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিধানসভায় ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী, তৃণমূল-বিজেপির বক্তাতালিকায় কারা?

‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনার সাহসিকতার জন্য রাজ্য বিধানসভায় আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হবে। প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী, তৃণমূল-বিজেপির বক্তাতালিকায় কারা?

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 June 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’-এ (operation sindoor) ভারতীয় সেনার(Indian army) সাহসিকতার জন্য রাজ্য বিধানসভায় আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হবে। প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker)। আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে (Mamata Banerjee)। থাকবেন মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য ও নির্বাচিত বিধায়করা।

তৃণমূল (TMC) সূত্রে খবর, দলের তরফে কারা এই প্রস্তাবের ওপর কথা বলবেন, তা নির্দিষ্ট করে দিয়েছেন দলের শীর্ষ নেত্রী। বক্তা নির্বাচন হয়েছে খুবই সতর্কভাবে, যাতে কেউ এমন কিছু না বলেন, বা যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

কে কে বলবেন তৃণমূলের হয়ে?
জানা গিয়েছে এ ব্যাপারে কথা বলবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তালিকায় আছেন মতুয়া সম্প্রদায়ের বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর এবং সংখ্যালঘু মুখ ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। একদম শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 

তৃণমূল চায়, এই আলোচনায় যেন রাজনীতি না ঢুকে পড়ে। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানানোই যেন হয় মূল বিষয়। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আগেও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সেনাদের অবদান নিয়ে তাঁর কোনও বিরোধ নেই, সেই বার্তাই স্পষ্ট করতে চাইছে তৃণমূল।

বিজেপির বক্তাদের তালিকায় কারা?
বিজেপিও তাদের বক্তাদের তালিকা তৈরি করেছে। কথা বলতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

মঙ্গলবার সকালে বিধানসভার ভিতরেই বিজেপির পরিষদীয় দলের বৈঠকে বক্তাদের নাম চূড়ান্ত হবে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আনা এই প্রস্তাবের উপর আলোচনা চলবে মঙ্গলবার। সময় বরাদ্দ হয়েছে দু'ঘণ্টা। এখন দেখার, সেনার প্রতি কৃতজ্ঞতার আবহ কতটা শান্তিপূর্ণ থাকে বিধানসভায়।


```