Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'অনেক বিধায়কের বেতন কাটা হয়েছিল', বিধানসভার কর্মীরা আহত হওয়ায় কোন প্রসঙ্গ টানলেন মমতা

বিজেপি বিধায়কদের আচরণ নিয়ে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বলেন, এহেন আচরণ কোনওভাবে বরদাস্ত করা যাবে না। 

'অনেক বিধায়কের বেতন কাটা হয়েছিল', বিধানসভার কর্মীরা আহত হওয়ায় কোন প্রসঙ্গ টানলেন মমতা

বিধানসভায় আহত কর্মীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়

শেষ আপডেট: 24 June 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার একটি বিল নিয়ে আলোচনার সময় বিধানসভায় (Bidhansabha) হট্টগোল হয়েছিল। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাঁদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সে নিয়ে সোমবারও উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে মার্শাল ডেকে চলতি অধিবেশন থেকে চার চারজন বিজেপি বিধায়ককে (BJP MLAs) বের করে দেওয়া হয়। সেই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবারের ঘটনায় বিধানসভার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছিলেন। মঙ্গলবার বিধানসভায় এসে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, যারা আহত হয়েছেন তাঁদের জন্য তিনি ইশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে তাঁরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। বিধানসভাতেও এই নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বলেন, ''বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে নাকি এফ‌আইআর-ও করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কদের বেতন কাটা হয়েছিল। আমি বলছি না যে বেতন কাটা হোক। তবে নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে।'' বিধানসভা স্পিকারকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বিজেপি বিধায়কদের আচরণ নিয়ে পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বলেন, এহেন আচরণ কোনওভাবে বরদাস্ত করা যাবে না। বিমানের কথায়, "বিজেপির বিধায়করা এমন শুরু করলেন, এমনভাবে কাগজ ছিঁড়তে শুরু করলেন যে আমার খারাপ লাগছিল। আমার চেয়ার থেকে ওঁদের অনুরোধ করার পরেও কোনও রকম কথা শুনছিলেন না। এরপরই চারজনকে এই সেশন পর্যন্ত সাসপেন্ড করা হয়।"

অগ্নিমিত্রা পল, মনোজ ওঁরাও, দীপক বর্মন, শংকর ঘোষকে বিধানসভার (Bidhansabha) পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার বিধানসভা বয়কট করেছে বিজেপি (BJP)! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় উপস্থিত তখন বিজেপি বিধায়করা বাইরে 'চুপ' লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হন।‌ তাঁদের অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। 


```