Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ইডি-সিআরপিএফের অজ্ঞাতপরিচয় আধিকারিকদের বিরুদ্ধে দু'টি আলাদা থানায় অভিযোগ দায়ের স্বয়ং মুখ্যমন্ত্রীর

ইডি এবং সিআরপিএফের অজ্ঞাতপরিচয় আধিকারিকদের বিরুদ্ধে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানা ও শেক্সপিয়র সরণি থানায় মামলা করেছেন মুখ্যমন্ত্রী।

ইডি-সিআরপিএফের অজ্ঞাতপরিচয় আধিকারিকদের বিরুদ্ধে দু'টি আলাদা থানায় অভিযোগ দায়ের স্বয়ং মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় ও ইডি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 January 2026 13:56

দ্য ওয়াল ব্যুরো: আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির (ED Raid I-PAC) ঘটনায় সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযানের বিরুদ্ধে তিনি দু’টি আলাদা থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর (FIR Mamata Banerjee) রুজু করেছে পুলিশ (Police)। ইডি এবং সিআরপিএফের অজ্ঞাতপরিচয় আধিকারিকদের বিরুদ্ধে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানা ও শেক্সপিয়র সরণি থানায় মামলা করেছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার দুই থানায় দায়ের হওয়া অভিযোগে একাধিক ধারার উল্লেখ রয়েছে। অজ্ঞাতপরিচয় কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, অনুমতি ছাড়া জিনিসপত্র নিয়ে যাওয়া বা চুরির চেষ্টা এবং ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

আইপ্যাক তৃণমূলের ভোটকুশলী। বৃহস্পতিবার সকালে কলকাতার লাউডন স্ট্রিটে সংস্থাটির কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হঠাৎই তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সময়ে আর একটি ইডি দল সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত আইপ্যাকের দফতরেও পৌঁছে যায়। বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা যায়।

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যান, তার পরে সল্টলেকের আইপ্যাক দফতরেও প্রবেশ করেন। অভিযোগ, ইডির তল্লাশি চলাকালীনই তিনি ভিতর থেকে একাধিক ফাইল, গুরুত্বপূর্ণ নথি ও ল্যাপটপ বাইরে বের করে আনেন। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সংস্থা তৃণমূলের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, এর আগেই বৃহস্পতিবার লাউডন স্ট্রিট ও আইপ্যাক দফতরে ইডির অভিযানের ঘটনায় কলকাতা পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। এ বার সেই তালিকায় যুক্ত হল মুখ্যমন্ত্রীর করা নতুন অভিযোগ। অন্য দিকে, এই পুরো ঘটনা নিয়ে ইডির তরফে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীকেও পক্ষভুক্ত করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও আলাদা মামলা করেছে, যাতে আইপ্যাক ও ইডিকে যুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই দুই মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা।

আইপ্যাকের দফতরে (Ipac Kolkata) তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই বেঞ্চে এদিন তৃণমূল কংগ্রেসের (TMC) দায়ের করা পাল্টা মামলাটিও উঠছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, ইডি ও তৃণমূলের জোড়া মামলার একসঙ্গে শুনানি হবে।


```