Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

ED Raid I-PAC: 'জোর করে ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়েছে', হাইকোর্টে জানাল ইডি

যথাযথভাবে মুখ্যমন্ত্রীর পরিচয় নিশ্চিত করার পর তাঁকে স্পষ্টভাবে জানানো হয় যে, চলমান তল্লাশি প্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ করা যাবে না। তা সত্ত্বেও তিনি সেখানে ঢুকে পড়েন। 

ED Raid I-PAC: 'জোর করে ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়েছে', হাইকোর্টে জানাল ইডি

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 January 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: আইপ্যাকের অফিসে (I-PAC ED Raid) তল্লাশির সময় সেখানে কলকাতা পুলিশের (Kolkata Police) উপস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যাওয়াকে ঘিরে কলকাতা হাইকোর্টে ইডি (ED Kolkata High Court)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট প্রাঙ্গণে উপস্থিত হন। তখন সেখানে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর আওতায় তল্লাশি চলছিল।

হাইকোর্টে ইডি আধিকারিকদের দাবি, যথাযথভাবে মুখ্যমন্ত্রীর পরিচয় নিশ্চিত করার পর তাঁকে স্পষ্টভাবে জানানো হয় যে, চলমান তল্লাশি প্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ করা যাবে না। তা সত্ত্বেও তিনি সেখানে ঢুকে পড়েন। অভিযোগ, সেই সময় কলকাতা পুলিশের সহযোগিতায় ইডির অনুমোদিত আধিকারিক প্রশান্ত চান্ডিলা, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কর্মরত, তাঁর হেফাজত থেকে একাধিক ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথি জোরপূর্বক নিয়ে নেওয়া হয়।

ইডির বক্তব্য অনুযায়ী, এই ঘটনায় তল্লাশি প্রক্রিয়া ব্যাহত হয়েছে এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত একাধিক বিধি লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতর। তৃণমূল যদিও এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামাল দিতেই সেখানে গিয়েছিলেন এবং কোনও বেআইনি কাজ হয়নি।

আইপ্যাক তৃণমূলের ভোটকুশলী। বৃহস্পতিবার সকালে কলকাতার লাউডন স্ট্রিটে সংস্থাটির কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হঠাৎই তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সময়ে আর একটি ইডি দল সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত আইপ্যাকের দফতরেও পৌঁছে যায়। বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানা যায়।

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যান, তার পরে সল্টলেকের আইপ্যাক দফতরেও প্রবেশ করেন। অভিযোগ, ইডির তল্লাশি চলাকালীনই তিনি ভিতর থেকে একাধিক ফাইল, গুরুত্বপূর্ণ নথি ও ল্যাপটপ বাইরে বের করে আনেন। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সংস্থা তৃণমূলের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আইপ্যাকের দফতরে (Ipac Kolkata) তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই বেঞ্চে এদিন তৃণমূল কংগ্রেসের (TMC) দায়ের করা পাল্টা মামলাটিও উঠছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, ইডি ও তৃণমূলের জোড়া মামলার একসঙ্গে শুনানি হবে।


```