শেষ আপডেট: 8 January 2026 20:59
মুখ্যমন্ত্রীর হাতে ধরা ওই সবুজ ফাইল বা ফোল্ডারে আসলে কী আছে?
বৃহস্পতিবার সবচেয়ে বড় ঘটনা ছিল আই প্যাক কর্তা প্রতীক জৈনের (I Pac Prateek Jain) বাড়িতে ইডি-র (ED) অভিযান। সেই অভিযান চলাকালীন প্রতীকের ফ্ল্যাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর বুকে আগলে একটি সবুজ ফোল্ডার নিয়ে বেরিয়ে আসেন। পরে সল্টলেক সেক্টর ফাইভে আই প্যাকের অফিসেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানেও তাঁর এক সহযোগীকে দেখা যায় মুখ্যমন্ত্রীর গাড়িতে কিছু ফাইল রাখতে। দিনভর ধরে এই নাটকীয় ঘটনা দেখার পর সাধারণ মানুষের মনে এখন মূলত দুটি প্রশ্ন রয়েছে— ১) মুখ্যমন্ত্রীর হাতে ধরা ওই সবুজ ফাইল বা ফোল্ডারে আসলে কী আছে? এবং ২) ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী কি এভাবে ঢুকে পড়ে ফাইল নিয়ে আসতে পারেন? এই দুই প্রশ্নের উত্তর খুঁজতেই এই আলোচনা।