Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বৃষ্টি ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল সেনার ট্রাক, ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, আহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে উল্টো লেনে উঠে যায় ট্রাকটি। জোর ধাক্কায় ট্রাকের সামনের অংশে বড় ক্ষতি হয়। দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

বৃষ্টি ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল সেনার ট্রাক, ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, আহত ২

মা উড়ালপুলে দুর্ঘটনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 February 2026 07:57

দ্য ওয়াল ব্যুরো: ভোরের শহরে ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল কলকাতার মা উড়ালপুলে (Maa Flyover Accident)। সকালে যাতায়াত শুরু হওয়ার ঠিক আগেই নিয়ন্ত্রণ হারিয়ে বিপর্যস্ত হয়ে যায় একটি মিলিটারি ট্রাক। বৃষ্টিভেজা রাস্তায় হঠাৎ স্লিপ করে ট্রাকটি সায়েন্স সিটি (Science City) থেকে পার্ক সার্কাসমুখী (Park Circus) প্রান্তে গিয়ে ধাক্কা খায় রেলিংয়ে। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকের সামনের অংশ। তবে বড় বিপদ এড়ানো গেছে। ভিতরে থাকা তিন জওয়ানের কারও প্রাণহানি হয়নি। আহত হয়েছেন দু'জন (Two Soldier Injured), স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁদের হাসপাতালে পৌঁছে দেন।

আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, কলকাতা (Kolkata Weather) ও আশপাশের জেলায় সোমবার রাত থেকেই বৃষ্টি নামতে পারে। পূর্বাভাস (Weather Forecast) মতোই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে শহর। এই ভেজা রাস্তায় মিলিটারি ট্রাকটি পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে উল্টো লেনে উঠে যায় ট্রাকটি। জোর ধাক্কায় ট্রাকের সামনের অংশে বড় ক্ষতি হয়। দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, তাঁরাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন এবং আহত জওয়ানদের হাসপাতালে পাঠান।

মা উড়ালপুলে (Maa Flyover Accident) এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে মোটরবাইক আরোহীদের দুর্ঘটনা প্রায়শই সামনে এসেছে, কখনও নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং টপকে নীচে পড়ে মৃত্যু, কখনও আবার চিনা মাঞ্জায় গুরুতর আহত হওয়ার মতো ঘটনা। দুর্ঘটনা রুখতে একসময় রাত ৯টার পর বাইক চলাচল বন্ধও করা হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণের সুবিধার কথা ভেবে ফের বাইক চলাচল চালু করা হয়।

তবে সেনাবাহিনীর ট্রাক (Army Truck) দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা এই উড়ালপুলে এর আগে তেমন শোনা যায়নি। সেই কারণেই সকালে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ায়। যদিও সেনা সূত্রে জানা গেছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ট্রাক কেন নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হবে।

সকালে অফিস-স্কুলের যানজট শুরু হওয়ার আগেই দুর্ঘটনা (Kolkata Accident) ঘটায় বড় কোনও ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়নি। তবে কিছুক্ষণ যান চলাচল ধীর হয়। কলকাতা ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেয়।

গত বছর ডিসেম্বরেই একটি চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে (Divider) ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়িটি উল্টো দিকের লেনে চলে আসে এবং সামনে আসা আরেকটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এরপর সেই গাড়িতে ধাক্কা খায় একটি বাইকে। সংঘর্ষের জেরে বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল। দুর্ঘটনার কারণ হিসেবে অনুমান করা হয়েছিল, চালক ঘুমিয়ে পড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারায়। 


```