'দায়িত্বজ্ঞানহীন আচরণ' এবং 'পারিবারিক মূল্যবোধে আঘাত' হেনেছে বলে দু'দিন আগে বড় ছেলে তেজপ্রতাপকে (Tej Pratap Yadav) দল থেকে তাড়িয়েছেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। পুত্রকে সাফ জানিয়েছেন, আগামী ছ'বছর আরজেডির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না। বাবা-ছেলেকে নিয়ে যখন চর্চা অব্যাহত, এমন সময় সোমবার রাতবিরেতে হঠাৎ কলকাতায় (Kolkata) রাষ্ট্রীয় জনতা দলের প্রধান (RJD)। কেন, কী বৃত্তান্ত তা জানা যায়নি এখনও।

লালুপ্রসাদ যাদব
শেষ আপডেট: 27 May 2025 07:40
দ্য ওয়াল ব্যুরো: 'দায়িত্বজ্ঞানহীন আচরণ' এবং 'পারিবারিক মূল্যবোধে আঘাত' হেনেছে বলে দু'দিন আগে বড় ছেলে তেজপ্রতাপকে (Tej Pratap Yadav) দল থেকে তাড়িয়েছেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। পুত্রকে সাফ জানিয়েছেন, আগামী ছ'বছর আরজেডির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না। বাবা-ছেলেকে নিয়ে যখন চর্চা অব্যাহত, এমন সময় সোমবার রাতবিরেতে হঠাৎ কলকাতায় (Kolkata) রাষ্ট্রীয় জনতা দলের প্রধান (RJD)। কেন, কী বৃত্তান্ত তা জানা যায়নি এখনও।
সোমবার ১২টার কিছু পরে লালু কলকাতা বিমানবন্দরে নামেন। সাংবাদিকরা ঘিরে ধরে তাঁকে জিজ্ঞেস করেন, কলকাতা সফরের কারণ কী? তাতে তিনি কোনও রকম উত্তর দেননি। তবে পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। সেটাই অন্যতম কারণ হতে পারে।
শনিবারই লালুর বড় ছেলে তেজপ্রতাপ ফেসবুকে এক মহিলার সঙ্গে ছবি পোস্ট করেন। ছবিতে তেজপ্রতাপের সঙ্গে যাঁকে দেখা যায়, তাঁর নাম অনুষ্কা যাদব। লালু-পুত্র দাবি করেন, তিনি অনুষ্কার সঙ্গে গত ১২ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ। দীর্ঘ দিনের সেই সম্পর্কের কথা এখন তিনি প্রকাশ্যে আনলেন।
সেই পোস্ট প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায় বিহারের রাজনীতিতে। তবে তেজপ্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক হ্যাক করা হয়েছে। তাঁর ছবি 'এডিট' করে পোস্ট করছে হ্যাকারেরা। তাঁর এবং তাঁর পরিবারের মানহানি করার লক্ষ্যেই এই সব ছবি পোস্ট করা হচ্ছে। গুজবে কান না-দেওয়ার আহ্বানও জানান তেজপ্রতাপ। ঠিক তার এক দিন পরেই তাঁকে পরিবার এবং দল থেকে বহিষ্কার করেন লালু।
রোববার লালু সোশ্যাল মিডিয়ায় তেজপ্রতাপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে লেখেন, "তেজপ্রতাপের আচরণ পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। লালুর দাবি, আরজেডি সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রাম করছে। ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করলে সেই সংগ্রামই দুর্বল হয়ে পড়বে। তাই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র তেজপ্রতাপকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন।