Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

রবিবার ভোর থেকেই বন্ধ থাকবে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, রাতেই শুরু যান নিয়ন্ত্রণ, কারণ কী?

ম্যারাথনের দিন যাতে আয়োজনে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যেই আগাম সতর্কতা হিসাবে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। 

রবিবার ভোর থেকেই বন্ধ থাকবে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, রাতেই শুরু যান নিয়ন্ত্রণ, কারণ কী?

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 November 2025 00:46

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, রবিবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ম্যারাথন প্রতিযোগিতা (Marathon Race)। সেই কারণে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় শনিবার রাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রবির দুপুর পর্যন্ত বন্ধ থাকবে রেড রোডে (Red Road) যান চলাচল। এছাড়াও বেশ কয়েকটি রাস্তায় পুরোপুরি বা আংশিকভাবে ট্রাফিক বন্ধ রাখা হবে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১১টা থেকে রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে (Red Road Traffic)। এই নিষেধাজ্ঞা থাকবে রবিবার দুপুর ১টা বা ম্যারাথন শেষ হওয়া পর্যন্ত। অর্থাৎ প্রায় ১৪ ঘণ্টা ওই রাস্তায় কোনও গাড়ি ঢুকতে পারবে না।

রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত (ম্যারাথন শেষ হওয়া পর্যন্ত) বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। পুলিশ কমিশনার মনোজ বর্মার নির্দেশ অনুযায়ী, যেসব রাস্তায় যান চলাচল থাকবে না—

  • খিদিরপুর রোড
  • ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ
  • কুইনসওয়ে
  • আউটরাম ঘাট
  • নিউ পার্ক স্ট্রিট

আগামিকাল ভোরে পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায়। এর মধ্যে রয়েছে—

  • লেনিন সরণি থেকে এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত 
  • জওহরলাল নেহরু রোড
  • ডাফরিন রোড
  • খিদিরপুর রোড
  • এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার)
  • নিউ রোড
  • হসপিটাল রোড
  • লাভার্স লেন
  • পার্ক সার্কাস সাত মাথার মোড়।

ট্রাফিক পরিস্থিতি অনুযায়ী আরও কয়েকটি রাস্তায় প্রয়োজন মতো গাড়ি ঘোরানো হবে। এর মধ্যে রয়েছে— মেয়ো রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, জওহরলাল নেহরু রোডের কিছু অংশ, এজেসি বোস রোড, ক্যামাক স্ট্রিট, উড স্ট্রিট, হাঙ্গারফোর্ড স্ট্রিট, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, তালবাগান লেন, ওরিয়েন্ট রো, নিউ পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস কানেক্টর এবং সুরাওয়ার্দি অ্যাভিনিউ।

ছোট গাড়ি ও বাসের রুট বদল

  • এজেসি বোস উড়ালপুল, ডিএল খান রোড বা এজেসি বোস রোড ধরে হাওড়ার দিকে যাওয়া ছোট গাড়িগুলিকে হসপিটাল রোড ও লাভার্স লেন ঘুরিয়ে পাঠানো হবে।
  • এজেসি বোস রোড হয়ে হাওড়াগামী বাস-মিনিবাস চলবে ডিএল খান রোড ও বেলভার্ড রোড ঘুরে।
  • ডায়মন্ডহারবার রোড হয়ে হাওড়াগামী বাসগুলিকে হেস্টিংস হয়ে যেতে হবে।

ম্যারাথনের (Kolkata Marathon) দিন যাতে আয়োজনে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যেই আগাম সতর্কতা হিসাবে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। শহরবাসীদের প্রয়োজন হলে যাত্রাপথ আগে থেকে বদলে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।


```