Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

'ডাক্তারদের দেওয়া শিরদাঁড়া ভাল কোয়ালিটির ছিল না', পুলিশকে খোঁচা সজলের, কী কারণ

সজল ঘোষের অভিযোগ, থিম ঘোষণার দুদিনের মধ্যেই তাঁদের পুলিশের তরফে চিঠি পাঠানো হয়েছে। 

'ডাক্তারদের দেওয়া শিরদাঁড়া ভাল কোয়ালিটির ছিল না', পুলিশকে খোঁচা সজলের, কী কারণ

সজল ঘোষ

শেষ আপডেট: 18 June 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র আড়াই মাস। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইতিমধ্যে একাধিক বড় বড় পুজো কমিটি প্যান্ডেল তৈরির কাজ শুরু করে দিয়েছে। তালিকায় রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারও (Santosh Mitra Square)। তবে গত বছরের মতো এবারও তাঁদের তরফে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হল। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এই পুজো কমিটির অন্যতম প্রধান কর্মকর্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)।

গত রবিবার এবছরের দুর্গাপুজোর থিম (Durga Puja Theme) ঘোষণা করেছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। কিন্তু সজল ঘোষের অভিযোগ, থিম ঘোষণার দুদিনের মধ্যেই তাঁদের পুলিশের তরফে চিঠি (Kolkata Police Letter) পাঠানো হয়েছে। পুজো কমিটিকে একাধিক বিষয়ে সতর্ক করে নিয়ম মানতে বলা হয়েছে। নাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই নির্দেশিকা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।

''আমি জানতে চাই আর কটা পুজো কমিটিকে সারা পশ্চিমবঙ্গে এই চিঠি পাঠানো হয়েছে? নিশ্চিত, কাউকে নয়। তাহলে তারা কি সবাই আইনের উর্ধ্বে, নাকি আমাদের জন্য আলাদা আইন?'' এমনই প্রশ্ন তুলে সজলের বক্তব্য, সব অন্যায়ের বিচার খুব শীঘ্রই হবে। প্রসঙ্গত, গত বছরও এমন চিঠি সজলের পুজো কমিটিকে পাঠানো হয়েছিল। সেই একই ধাঁচে এবারেও চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ।

বিজেপি নেতা সজল ঘোষ এই চিঠিকে পুলিশের 'প্রেমপত্র' বলে কটাক্ষ করেছেন। এই প্রসঙ্গে তিনি আরজি কর আন্দোলনে চিকিৎসদের হাতে থাকা প্রতীকী মেরুদণ্ডের কথাও টেনে আনেন। তাঁর খোঁচা, ''বোঝাই যাচ্ছে, ডাক্তারদের দেওয়া শিরদাঁড়াটা খুব একটা ভাল কোয়ালিটির ছিল না।'' কিন্তু পুলিশের চিঠিতে ঠিক কী বলা হয়েছে?

পুলিশ সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে বলেছে, গত পুজোকে কেন্দ্র করে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপ করতে হবে। পুজো মণ্ডপে প্রবেশ ও বাহিরের পথ চওড়া করতে হবে। পুলিশের নজরদারির জন্য মন্ডপের ভেতরেও নির্দিষ্ট জায়গা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও লেজার/লাইট/সাউন্ড শো করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

অন্যদিকে, মন্ডপে প্রবেশ ও বাহিরের পথে কোথাও যেন কোনও স্টল না রাখা হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে উদ্যোক্তাদের। একই সঙ্গে, সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় সামলাতে পিক আওয়ারে কমপক্ষে ২৫০ জন স্বেচ্ছাসেবক এবং কম সময়ে ১০০ জন স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়েছে। 

 


```