
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 17 June 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো: ওবিসি তালিকা (OBC List) নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর আদালতের সেই রায় সামনে আসতেই সোশ্যাল মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
আদালতের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, 'ভোট ব্যাঙ্কের স্বার্থে ওবিসি সংরক্ষণে অপব্যবহার করতে চেয়েছিল রাজ্য। বহু সম্প্রদায়কে বঞ্চিত করা হয়েছিল। আদালতের রায়ে রাজ্যের সেই অপচেষ্টা ব্যর্থ হল'।
সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে অতীতে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'।
I extend my heartfelt gratitude to the Hon'ble High Court at Calcutta for the landmark decision to stay the inclusion of 76 Muslim classes in the new OBC list prepared by the Mamata Banerjee Government. This is a resounding victory of the Judiciary against an arrogant State…
— Suvendu Adhikari (@SuvenduWB) June 17, 2025
গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল, ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করেই, নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি, তা ঘোষণা করা হয়েছে। ২০১০ সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা ১৯৯৩ সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী।
এ ব্যাপারে আগেই রাজ্যের বিরুদ্ধে ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে সঙ্কীর্ণ রাজনীতির অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা। এদিন আদালতের রায় সামনে আসতেই এ ব্যাপারে রাজ্যকে আক্রমণ করে টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, আদালতের রায়ে আরও একবার স্পষ্ট হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নিয়ম না মেনে তোষণের রাজনীতি করছিল। তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে বিশেষ একটি সম্প্রদায়ের লোকজনকে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছে।