Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

২১ জুলাইয়ের জন্য প্রস্তুত শহর, মানুষের ঢল ধর্মতলা চত্বরে, কোন কোন রাস্তা ফাঁকা থাকবে এদিন?

সাম্প্রতিক সময়ে শহরে জনসমাগম নিয়ে নানা বিতর্ক হয়েছে। এবার শহিদ দিবস উপলক্ষ্যে শৃঙ্খলা রক্ষা তাই বড় চ্যালেঞ্জ। ধর্মতলা ও সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে কড়া নজরদারি।

২১ জুলাইয়ের জন্য প্রস্তুত শহর, মানুষের ঢল ধর্মতলা চত্বরে, কোন কোন রাস্তা ফাঁকা থাকবে এদিন?

সোমবার সকালের চিত্র

শেষ আপডেট: 21 July 2025 10:08

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের মেগা সমাবেশ ঘিরে প্রস্তুত শহর কলকাতা। রাজ্যের নানা প্রান্ত থেকে শহরে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গ থেকেও একে একে ট্রেন ঢুকছে আর তাতে আসছেন সমর্থকরা। ফলে সোমবার ভোর থেকেই গিজ গিজ করছে লোক ধর্মতলা চত্বরে।

যেখানে হাজার হাজার মানুষের জমায়েত, সেখানে নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ। তাই রাস্তায় নেমেছে কলকাতা পুলিশ। দায়িত্ব সামলাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। জারি হয়েছে একাধিক নির্দেশিকা।

এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি বড় মিছিল রওনা ধর্মতলার উদ্দেশে যাবে। শ্যামবাজার মোড়, হাজরা পার্ক, হেদুয়া পার্ক, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে একে একে শুরু হবে মিছিল।

শ্যামবাজার মোড় থেকে শুরু হওয়া মিছিল এগোবে বিধান সরণি, কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় পৌঁছবে। হাজরা পার্কের মিছিল যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জেএন রোড ধরে ধর্মতলায়।

অন্যদিকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মিছিল এগোবে পার্ক স্ট্রিট, মল্লিকবাজার, এজেসি বোস রোড, মৌলালি মোড়, এসএন ব্যানার্জি রোড হয়ে সভাস্থলের দিকে। এই রাস্তাগুলি ছাড়া শহরের বাকি রাস্তায় তেমন যানজটের পরিস্থিতি নেই। দিনের বেশ কিছুটা সময় ট্রাক ও ভারী যান চলবে না শহরে। ফলে মিছিল পৌঁছে গেলে ধর্মতলায়, মোটের উপর রাস্তা ফাঁকাই থাকবে।

সোমবার তৃণমূলের কর্মীদের জমায়েত হবে শহরের মোট ২২টি পয়েন্টে। প্রতিটি মিছিলে থাকবেন শীর্ষ নেতৃত্ব। শশী পাঁজা, মালা রায়, অতীন ঘোষ-সহ একাধিক হেভিওয়েট নেতার নাম উঠে আসছে।

সাম্প্রতিক সময়ে শহরে জনসমাগম নিয়ে নানা বিতর্ক হয়েছে। এবার শহিদ দিবস উপলক্ষ্যে শৃঙ্খলা রক্ষা তাই বড় চ্যালেঞ্জ। ধর্মতলা ও সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে কড়া নজরদারি। মেট্রো পরিষেবাও রাখা হবে সক্রিয়, তবে কিছু নির্দিষ্ট গেট সাময়িক বন্ধ রাখা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

তৃণমূল কংগ্রেসের পক্ষে এই ২১ জুলাই শুধু আবেগ নয়, রাজনৈতিক বার্তা দেওয়ারও মঞ্চ। আর তাই শহরের বুকে সেই শক্তি প্রদর্শনের প্রস্তুতিও চলছে সর্বাত্মক।


```