Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

প্রবল বৃষ্টিতে জলের তলায় কলকাতা, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে কলকাতা পুলিশ

অতিবৃষ্টিতে কার্যত জলের তলায় গোটা কলকাতা। অন্তত ৮ জনের মৃত্যু। বিপর্যস্ত শহরে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামল কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও স্থানীয় থানার পুলিশ।

 

প্রবল বৃষ্টিতে জলের তলায় কলকাতা, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে কলকাতা পুলিশ

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 September 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রবল বৃষ্টিতে কার্যত জলের তলায় গোটা কলকাতা (Kolkata Rainfall)। শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের (Kolkata rain) অঙ্ক একেবারে আকাশছোঁয়া। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসছে একের পর এক মৃত্যুর খবর। অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিন জন বিদ্যুৎস্পৃষ্ট। পরিস্থিতি ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে শহর জুড়ে। খোলা তার, জলমগ্ন রাস্তায় বিপদ আরও বাড়ছে।

শহরের পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করতে, কলকাতা পুলিশের (Kolkata police) ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (DMG) কলকাতার বিভিন্ন স্থানে পৌঁছিয়ে গিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে হঠাৎই পরিস্থিতি জটিল হয়ে উঠলে একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় থানার পুলিশকর্মীরাও।

ফেসবুক পোস্টের মাধ্যমে কলকাতা পুলিশ জানিয়েছে, 'বিপদ সংকেত পেয়ে, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের একাধিক টিম এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাগরিকদের সহায়তা প্রদান করছে।'

এ দিকে, এক নাগাড়ে বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ, জলমগ্ন গোটা শহর। বহু রাস্তা, যেগুলিতে আগে জল জমেনি, সেগুলিও ডুবে গিয়েছে হাঁটু সমান জলে। গঙ্গায় ফের জোয়ার এলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রশাসনের।

এ ব্যাপারে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “নদীতে টগমগ জল, ক্যানেলগুলো ভরে আছে। আমরা পুরসভার ড্রেন থেকে জল ফেলতে গেলেই ব্যাক ফ্লো হয়ে তা আবার শহরে ফিরে আসছে। দুপুর দেড়টায় বড় বান আসবে। সেই বান কেটে গেলে তবেই জল নামানো সম্ভব হবে। আগে জল খালে যাবে, খাল থেকে নদীতে, তারপর সমুদ্রে। এর বাইরে কোনও উপায় নেই।”


```