Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কসবাকাণ্ড: বাজেয়াপ্ত মোবাইলে ছাত্রীকে নির্যাতনের ভিডিও পেল পুলিশ

সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের মোবাইল ফোনে মিলেছে নির্যাতনের ভিডিও। 

কসবাকাণ্ড: বাজেয়াপ্ত মোবাইলে ছাত্রীকে নির্যাতনের ভিডিও পেল পুলিশ

গ্রাফিক্স: দ্য ওয়াল

শেষ আপডেট: 28 June 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের মোবাইল ফোনে মিলেছে নির্যাতনের ভিডিও। প্রায় দেড় মিনিটের ওই ক্লিপে ছাত্রীর উপর নির্যাতনের দৃশ্য রয়েছে বলে খবর।

নির্যাতিতা এর আগেই পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছিলেন, তাঁকে ধর্ষণের সময় ভিডিও করে রাখার হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তিন জনের মোবাইল বাজেয়াপ্ত করে। তার মধ্যেই একটিতে পাওয়া গিয়েছে এই ফুটেজ।

এছাড়াও, ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন, কলেজ চত্বরে সাড়ে ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দুপুর সাড়ে ৩টে থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০-এর মধ্যে তাঁর উপর নির্যাতন চলে। সেই সময়সীমার মধ্যেই ধাপে ধাপে ফুটেজ বিশ্লেষণ করে বয়ানের সঙ্গে তথ্য মেলাচ্ছেন তদন্তকারীরা।

ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতার কথা মাথায় রেখে, এই ভিডিও ফুটেজ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে পুলিশ। পাশাপাশি, প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য মোবাইল ও ভিডিও ফরেনসিক পরীক্ষায় পাঠানো হচ্ছে।

এই ঘটনায় ইতিমধ্যেই কলেজের প্রাক্তন ছাত্র ও কর্মী মনোজিত মিশ্র-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ জুন পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


```