Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কসবা ল'কলেজে গণধর্ষণ, পাঁচ সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের

৫ সদস্যের সিট গঠন করা হয়েছে বলে এদিন জানাল পুলিশ। 

কসবা ল'কলেজে গণধর্ষণ, পাঁচ সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের

ফাইল ছবি

শেষ আপডেট: 28 June 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো: কসবা ল'কলেজের (Kasba Law College) ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন মূল অভিযুক্ত-সহ চারজনকে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এবার এই ঘটনায় গঠন করা হল সিট।

এদিন পুলিশ জানিয়েছে, পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন এসিপি প্রদীপ কুমার ঘোষাল। তদন্ত শুরু করে শনিবারই কলেজের নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

ল'কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা আইনজীবী মনোজিৎ মিশ্র (Manojit Mishra)র বিরুদ্ধে। তাঁর সঙ্গে এই ঘটনায় যুক্ত ছিলেন কলেজের বর্তমান পড়ুয়া জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। নির্যাতিতা পুলিশকে ঘটনার যে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন তাতে উল্লেখ করেন, গার্ড রুমে ঢুকিয়ে তাঁকে গণধর্ষণ করা হয়েছে।

অভিযোগপত্রে তরুণী বলেছিলেন, পালানোর চেষ্টা করলে তাঁকে ওই রুমে নিয়ে যাওয়া হয়। কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তাকর্মী সব দেখেও কিছু করেনি। নির্যাতিতার দাবি, অভিযুক্তদের দাপট ছিল কলেজে। সেই কারণে নিরাপত্তারক্ষী কিছু করেননি।

পুলিশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে তরুণী আরও জানিয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদের এক মিটিং শেষে তাঁকে ঘিরে ধরে ‘জে’, ‘এম’ ও ‘পি’ (J, M & P) নামের তিন যুবক। তাঁর অভিযোগ, এদের মধ্যে ‘এম’ ও ‘পি’ তাঁকে একটি ঘরে বন্ধ করে রেখে চলে যান এবং ‘জে’ তাঁকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাতেও উঠে এসেছে ভয়াবহ ঘটনার প্রমাণ। ছাত্রীর শরীরে পাওয়া গেছে জোর করে যৌনসম্পর্কের চিহ্ন, কামড়ের দাগ এবং নখের আঁচড়।

এদিকে, ঘটনায় পাঁচ সদস্যের সিট গঠন হওয়ার পরই তরুণীর গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানানো হয়েছে।


```