Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

নবান্ন অভিযানে যোগ দিতে এসে সহযাত্রীদের হাতে রাখি বাঁধলেন কালীগঞ্জের তামান্নার মা

কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না। 

নবান্ন অভিযানে যোগ দিতে এসে সহযাত্রীদের হাতে রাখি বাঁধলেন কালীগঞ্জের তামান্নার মা

তামান্নার বাবা-মা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 August 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে (RG Kar Case) মহিলা চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর পূর্ণ হয়েছে। সেই ঘটনার সম্পূর্ণ ন্যায়বিচারের দাবিতেই কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল, বিক্ষোভ ও সমাবেশ হচ্ছে। এই নবান্ন অভিযানে যোগ দিতে নদিয়ার পলাশী স্টেশন থেকে সিপিএম (CPIM) সমর্থকদের সঙ্গে কলকাতায় আসেন তামান্নার (Tamannah) বাবা-মাও। আসার পথে ট্রেনের সহযাত্রীদের রাখি (Rakhi) পরান তামান্নার মা।

কালীগঞ্জে (Kaligunj) উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না। তার পরিবারের অভিযোগ, অধিকাংশ অভিযুক্ত এখনও ধরা পড়েনি। তাই তামান্নার মা জানান, মেয়ের হত্যার বিচার চাইতে তিনি আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে নবান্ন অভিযানে হাঁটবেন। তার জন্যই কলকাতায় এসেছেন তাঁরা।

ট্রেনের সহযাত্রীদের ছাড়াও মিছিলে যোগ দেওয়ার আগে স্টেশন চত্বরে ট্রেনে থাকা যাত্রীদের হাতে রাখি বেঁধে দেন তামান্নার মা। সেই সময়ে দেখা যায়, মেয়ের ছবি বুকে নিয়ে রয়েছেন তিনি।

ইতিমধ্যে নবান্ন অভিযান ঘিরে চরম উত্তেজনা কলকাতা এবং হাওড়ায়। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে অভিযান আটকানোর চেষ্টায় পুলিশ। কলকাতার পার্কস্ট্রিটে পুলিশি বাধা পেয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক নেতা। অন্যদিকে সাঁতরাগাছি, হাওড়া ময়দানেও ছড়িয়েছে চরম উত্তেজনা।  


```