Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কালীঘাট অভিযান করছেন 'যোগ্য' চাকরিহারারা, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চায় মহিলা প্রতিনিধি দল

মহিলা প্রতিনিধি দলের সদস্যরা বলেন, নতুন করে পরীক্ষায় বসার বিষয়টিই তাঁদের কাছে লজ্জাজনক। কারণ তাঁরা ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরি পেয়েছিলেন।

কালীঘাট অভিযান করছেন 'যোগ্য' চাকরিহারারা, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চায় মহিলা প্রতিনিধি দল

ফাইল ছবি

শেষ আপডেট: 28 May 2025 21:34

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কালীঘাট অভিযানের (Kalighat Abhijan) ডাক দিলেন আন্দোলনরত 'যোগ্য' চাকরিহারারা (Jobless Teachers)। 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'-এর তরফে জানান হয়েছে, তাঁদের একটি মহিলা প্রতিনিধি (Women Team) দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি যাবে। তাঁর সঙ্গে সাক্ষাৎ চান তাঁরা। 

'যোগ্য' চাকরিহারা যারা বিকাশ ভবনে এতদিন ধরে আন্দোলন করছিলেন তাঁদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল জানান, বৃহস্পতিবার তাঁদেরই মধ্যে থেকে মহিলাদের একটি প্রতিনিধি দল কালীঘাটে যাবে। মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে। আগামী দিনে আর কী কর্মসূচি তাঁরা নেবেন, সে ব্যাপারে পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান চিন্ময়। 

এদিকে বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে মহিলা প্রতিনিধি দলের সদস্যরা বলেন, নতুন করে পরীক্ষায় বসার বিষয়টিই তাঁদের কাছে লজ্জাজনক। কারণ তাঁরা ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরি পেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়টি নিয়েই কথা বলতে চান তাঁরা। স্পষ্ট বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি থাকবে যাতে তাঁদের আর পরীক্ষায় বসতে না হয় সেই ব্যবস্থা করা।

'যোগ্য' চাকরিহারারা জানাচ্ছেন, তাঁরা কী অবস্থায় রয়েছেন, কী কী পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সে ব্যাপারেই মুখ্যমন্ত্রীকে জানাতে চান। কারণ তাঁদের সঙ্গে সরাসরি তাঁর কথাই হয়নি। মহিলা প্রতিনিধি দল মনে করছে, কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, দু-তরফে স্পষ্টত কথাবার্তার অভাব রয়েছে। তাই তাঁরা চান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা বিষয়টি স্পষ্ট করতে। এছাড়া তাঁদের আর কোনও উদ্দেশ্য নেই কালীঘাট যাওয়ার, এমনটাই জানান তাঁরা।

যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৃহস্পতিবার দেখা হবে কিনা সে বিষয় কেউই নিশ্চিত নন। কারণ সেইভাবে কোনও অনুমতি নেওয়া হয়নি। চাকরিহারা সেই প্রসঙ্গে জানাচ্ছেন, অগত্যা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলে এর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন।  

'যোগ্য' চাকরিহারাদের অন্যতম মুখ মেহবুব মণ্ডল এদিনই সাংবাদিক বৈঠক করে নতুন পরীক্ষা ব্যবস্থার সমালোচনা করেছিলেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে মেহবুবের স্পষ্ট বার্তা ছিল, ''এখনও সিলেবাস জানান হয়নি। এতকিছু মাথায় নিয়ে যারা পরীক্ষায় পাশ করতে পারবে না তাঁরা যদি কিছু করে বসে তাহলে তার দায় আপনাকেই নিতে হবে। আমরা যারা যোগ্য তাঁদের কান্নার আওয়াজ কানে গেল না। আমরা ব্রাত্য হয়ে গেলাম। আর অযোগ্যদের অন্য দফতরে দেওয়ার কথা হচ্ছে। আমরা এটা মানব না।'' 

মেহবুবের দাবি, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী শুধুমাত্র রিভিউ পিটিশনের দরজা খোলা রেখেছেন। এতে আদতে লাভ হবে কিনা, তাই ভেবে পাচ্ছেন না তাঁরা।


```