Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

SSC: কীভাবে আন্দোলন, পরামর্শ চাই, বিকাশের পর অভিজিতের দুয়ারে চাকরিহারারা

ওএমআর শিটের মিরর ইমেজ পাবলিক ডোমেনে আপলোড করলেই কারা যোগ্য, কারা অযোগ্য, সেটা পরিষ্কার হয়ে যাবে। এ কথা আগেই বলেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বঞ্চিত চাকরিহারাদের নিয়ে তিনি এসএসসি (SSC) ভবনেও গিয়েছিলেন।

SSC: কীভাবে আন্দোলন, পরামর্শ চাই, বিকাশের পর অভিজিতের দুয়ারে চাকরিহারারা

অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও চাকরিহারাদের একাংশ

শেষ আপডেট: 25 May 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: ওএমআর শিটের মিরর ইমেজ পাবলিক ডোমেনে আপলোড করলেই কারা যোগ্য, কারা অযোগ্য, সেটা পরিষ্কার হয়ে যাবে। এ কথা আগেই বলেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বঞ্চিত চাকরিহারাদের নিয়ে তিনি এসএসসি (SSC) ভবনেও গিয়েছিলেন।

কীভাবে যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি (SSC Job Deprived Teachers) বাঁচানো সম্ভব, তার সন্ধান পেতে রোববার অভিজিতের সঙ্গে দেখা করতে গেলেন চাকরিহারাদের একাংশ। তাঁদের বক্তব্য, চাকরিহারাদের দুর্দশার কথা, যন্ত্রণার কথা স্যারের দৃষ্টি আকর্ষণ করতেই আমরা আজ এসেছি। শুধু তিনিই নন, আমরা দেশের প্রধানমন্ত্রী, সমস্ত সাংসদদের কাছে আমাদের যন্ত্রণার কথা তুলে ধরব। প্রধানত ওএমআর-এর যে কপি, তার থেকে যোগ্য-অযোগ্যের বিভাজন কী করে আমরা পেতে পারি, তারই আইনি পরামর্শ নিতে আমরা স্যারের সঙ্গে দেখে করতে এসেছি।"

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে শনিবারই বিকাশ ভবনের সামনে থেকে বিক্ষোভ সরিয়ে নিচ্ছেন চাকরিহারারা (Jobless Teachers)। তবে চাকরি ফিরে পাওয়ার আন্দোলন যে থামবে না, সেটা তাঁরা স্পষ্ট করেছেন। কিন্তু আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) তাঁদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যতই আন্দোলন হোক চাকরি তাঁরা ফিরে পাবেন না। স্বাভাবিকভাবেই এই কথা শুনে আশাহত হয়েছেন চাকরিহারাদের একাংশ।

তমলুকের বিজেপি সাংসদ অবশ্য প্রথম থেকেই বলে আসছেন, ওএমআর শিটের মিরর ইমেজ পাবলিক ডোমেনে আপলোড করলেই চাল-কাঁকর বাছাই সম্ভব। অভিজিৎ এও জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি সবরকম আইনি সহায়তা দিয়ে সাহায্য করবেন। কিন্তু বিকাশরঞ্জনের অবশ্য এক কথা, এভাবে চাকরি ফিরে পাওয়া যায় না তো নাই। নতুন করে পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। আর এর জন্য এক ও একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 


```