Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দুর্ঘটনা রোধে নতুন উপায় বাতলে দিল যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়ারা, আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য

এই প্রতিযোগিতায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফাইনালে  জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তাইওয়ান , থাইল্যান্ড, হংকং ও চিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়ারা।

দুর্ঘটনা রোধে নতুন উপায় বাতলে দিল যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়ারা, আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 October 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক স্তরে আবারও বড় সাফল্য পেল যাদবপুর বিদ্যাপীঠ (Jadavpur Vidyapith)। সম্প্রতি ‘গ্রেট টিচার কমিউনিটি’ (Great Teacher Community) আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে বিদ্যালয়টি। এক বেসরকারি সংস্থার উদ্যোগে ‘মেড টু মুভ কমিউনিটি’ (Made to Move Community) প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিদ্যালয়ের পড়ুয়ারা। সেখানেই তারা তৈরি করেছে ‘অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম’ বা আধুনিক গাড়ি নিরাপত্তা ব্যবস্থা, যা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দুর্ঘটনা প্রতিরোধ। পড়ুয়ারা সেন্সর, এলার্ম, রাডার এবং স্বয়ংক্রিয় ব্রেকিং ব্যবস্থার সংমিশ্রণে এমন একটি প্রযুক্তি তৈরি করেছে, যা গাড়ি চালানোর সময় বিপজ্জনক দূরত্ব শনাক্ত করে চালককে সতর্ক করবে। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতের পরিবহন নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

এই প্রতিযোগিতায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফাইনালে  জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তাইওয়ান , থাইল্যান্ড, হংকং ও চিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়ারা। তারা রাস্তায় গাড়ি চলাচল আরও মসৃণ করতে এআই-এর মাধ্যমে ফগসাইট নামে একটি যন্ত্র তৈরি করেছিল। সেই যন্ত্রই তাদের পঞ্চম স্থান (Fifth Place) এনে দিয়েছে। পুরস্কার হিসেবে বিদ্যালয় পেয়েছে ৬ লক্ষ ৩৪ হাজার টাকা।

ভারতের বিভিন্ন রাজ্যের অসংখ্য নামী বিদ্যালয়কে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছিল যাদবপুরের ওই স্কুলের আট পড়ুয়া। স্নেহময় নাথ, সুলগ্না শীল, কৃপা ঘোষ, সানিয়া ভাওর, শেখ মিরাজুল, সুলগ্না পাহাড়ি, সুমন্ত বেরা ও সিবায় দাসের দলটি তাদের অভিনব প্রকল্পের মাধ্যমে বিচারকদের মন জয় করে নিয়েছিল।

রাতের সড়ক দুর্ঘটনা কমানোর জন্য তাদের পরিকল্পনাটি উদ্ভাবনী চিন্তাভাবনা, সামাজিক প্রাসঙ্গিকতা এবং প্রযুক্তিগত কল্পনার জন্য সর্বোচ্চ নম্বর পায়। এক বিশেষজ্ঞের মন্তব্য, “এই প্রযুক্তি ভবিষ্যতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুশল পাঁজা জানিয়েছেন, ‘‘সরকারি স্কুলের সীমিত পরিকাঠামো সত্ত্বেও আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা প্রমাণ করেছে। এই সাফল্য শুধুই বিদ্যালয় নয়, গোটা রাজ্যের গর্ব।’’ প্রকল্পের সঙ্গে যুক্ত শিক্ষক মৃণাল ঘোষ, শুভাশিস নাথ, সুলগ্না পাহাড়ি, সুমন দে এবং অন্যান্যরা জানান, পড়ুয়ারা দীর্ঘদিন ধরে মনোযোগ সহকারে কাজ করেছে এই পরিকল্পনায়। তাঁদের মতে, ‘‘এটি শুধু প্রযুক্তিগত নয়, সামাজিক সচেতনতারও একটি বার্তা।’’

রাজ্যের শিক্ষা দফতর এবং বিজ্ঞানচর্চা মহল থেকেও এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে। জানা গেছে, বিদ্যাপীঠের পড়ুয়ারা ইতিমধ্যেই ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ তৈরির পরিকল্পনা করছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জেতা নিঃসন্দেহে বাংলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের ইতিবাচক দৃষ্টান্ত।


```