Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রবিবার কলকাতায় ভারতের সুপার এইটের ম্যাচ, উন্মাদনায় সঙ্গ দিতেই রাতে চলবে বিশেষ মেট্রো

সন্ধে ৭টায় শুরু হওয়া খেলাটি গড়াবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। কিন্তু দর্শকদের ফেরার চিন্তা নেই, কারণ ব্লু লাইনে চলবে বিশেষ মেট্রো (Blue Line Kolkata Metro extra service)।

রবিবার কলকাতায় ভারতের সুপার এইটের ম্যাচ, উন্মাদনায় সঙ্গ দিতেই রাতে চলবে বিশেষ মেট্রো

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 February 2026 10:28

দ্য ওয়াল ব্যুরো: হাড্ডাহাড্ডি লড়াই সামনে। রবিবার, ১ মার্চ, শহরের ক্রিকেট-হৃদয় ইডেন গার্ডেন্সে (Eden Gardens match) মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। ম্যাচ ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই চরমে। দর্শকদের সেই উন্মাদনায় সঙ্গ দিতেই বাড়তি উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। খেলা শেষে বাড়ি ফেরার জন্য মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা (Kolkata Metro extra service), জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ শহর পায়নি। সেমিফাইনাল-ফাইনালও অন্যত্র হয়েছে। ফলে সূর্যকুমারদের ইডেনে দেখার একমাত্র সুযোগ এই সুপার এইটের ম্যাচ (Super Eight match India)। সন্ধে ৭টায় শুরু হওয়া খেলাটি গড়াবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। কিন্তু দর্শকদের ফেরার চিন্তা নেই, কারণ ব্লু লাইনে চলবে বিশেষ মেট্রো (Blue Line Kolkata Metro extra service)।

রাত ১১টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছাড়বে দুটি ট্রেন - একটি যাবে দক্ষিণেশ্বর, অন্যটি শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। মাঝের প্রতিটি স্টেশনেই থামবে ট্রেনগুলি। খোলা থাকবে এসপ্ল্যানেড স্টেশনের টিকিট কাউন্টারও। সাধারণত আইপিএলের ম্যাচের দিন এমন পরিষেবা দেওয়া হলেও, এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ হাইভোল্টেজ লড়াইকেও ঘিরে সেই একই ব্যবস্থা।

এই ম্যাচের গুরুত্ব আলাদা। ইডেনেই নির্ধারিত হবে ভারতের সেমিফাইনালের ভাগ্য। কার্যত কোয়ার্টার ফাইনালের রূপ নিয়েছে রবিবারের এই লড়াই। জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর ঘুরে দাঁড়িয়েছে ভারত। জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে আত্মবিশ্বাসী হার্দিকদের দল। এবার লক্ষ্য ক্যারিবিয়ানদের হারিয়ে শেষ চারে জায়গা পাকা করা। গতবারের চ্যাম্পিয়নদের খেলতে দেখতে ইতিমধ্যেই মুখিয়ে সমর্থকরা। ক্রিকেটের নন্দনকানন যে সেদিন কানায় কানায় ভরবে, তা বলাই যায়।


```