Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কুণালের আদালত অবমাননার মামলায় সিপিএম নেতাদের ‘দ্বিচারিতার' তথ্য পেশ, সোমবার ফের শুনানি

কল্যাণের স্পষ্ট দাবি, এই মামলা ‘সুয়ো মোটো’ নয় বলেই দাবি। কারণ এটি এক পক্ষের আবেদনের ভিত্তিতে শুরু হয়েছে, অথচ সেই আবেদন ও আইনি প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে।

কুণালের আদালত অবমাননার মামলায় সিপিএম নেতাদের ‘দ্বিচারিতার' তথ্য পেশ, সোমবার ফের শুনানি

কুণাল ঘোষ

শেষ আপডেট: 30 June 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো: বামপন্থী আইনজীবী ও নেতাদের দ্বিচারিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিশেষ বেঞ্চে সওয়াল করলেন সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhayay)। আদালত অবমাননার মামলায় তিনি পেশ করেন একটি বিস্তারিত হলফনামা, যেখানে ছবিসহ তুলে ধরা হয়েছে একাধিক বিতর্কিত ঘটনার তথ্য ও প্রমাণ।

কুণাল ঘোষকে (Kunal Ghosh) নিয়ে এক মামলার প্রেক্ষিতে সোমবার একটি হলফনামা পেশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে, যে সভা নিয়ে বিতর্ক সেখানে উপস্থিত ছিলেন না কুণাল ঘোষ। সেই দাবি প্রমাণ-সহ আদালতের সামনে তুলে ধরেন তিনি। একই সঙ্গে, দাবি করেন যাঁদের হয়ে আদালতে সওয়াল করে চাকরি পাইয়ে দিয়েছিলেন সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীরা (যেমন বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামিম), (CPM Leader-Lawyers) পরবর্তীকালে সেই চাকরির বিরোধিতায় তাঁরাই মামলা করেছেন। এই অবস্থানকে ‘নৈতিকভাবে অগ্রহণযোগ্য’ বলে দাবি করা হয়েছে।

কুণাল ঘোষও এই দ্বিচারিতা নিয়েই সাংবাদিক সম্মেলনে কথা বলেন, যা আদালত অবমাননার পর্যায়ে পড়ে না বলে দাবি করেন কল্যাণ। তাঁর বক্তব্য, যারা নিয়মিত রাজনৈতিক ভাষণে অংশ নেন, সরকার ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, তাঁদের জবাব দেওয়ার অধিকার একজন দলের মুখপাত্রের থাকা স্বাভাবিক।

এই পরিপ্রেক্ষিতেই কল্যাণের স্পষ্ট দাবি, এই মামলা ‘সুয়ো মোটো’ নয় বলেই দাবি। কারণ এটি এক পক্ষের আবেদনের ভিত্তিতে শুরু হয়েছে, অথচ সেই আবেদন ও আইনি প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে।

এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি শান্তনু মুখোপাধ্যায়ের বিশেষ বেঞ্চ মামলা শুনবে। 


```