Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কুণালকে কুমন্তব্য সিপিএমের মীনাক্ষীর, ভিডিও দেখিয়ে দেবাংশুর প্রশ্ন, 'পাল্টা শুরু করব আমরা?'

শাসকদলের নেতাদের এহেন আচরণকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে সিপিএম। কিন্তু এরই মধ্যে তৃণমূলের কুণাল ঘোষের উদ্দেশে কুমন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। 

কুণালকে কুমন্তব্য সিপিএমের মীনাক্ষীর, ভিডিও দেখিয়ে দেবাংশুর প্রশ্ন, 'পাল্টা শুরু করব আমরা?'

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 29 June 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: বেশিদিন হয়নি, থানার আইসিকে কুকথা বলে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। এখনও সেই রেশ মেটেনি। শাসকদলের নেতাদের এহেন আচরণকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে সিপিএম। কিন্তু এরই মধ্যে তৃণমূলের কুণাল ঘোষের উদ্দেশে কুমন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই ভিডিওটি আবার শেয়ার করেছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য।

ভিডিওতে দেখা যাচ্ছে, কালীগঞ্জে বোমার আঘাতে নিহত ছাত্রী তামান্না খাতুনের একটি স্মরণসভায় বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যেখানে তিনি শাসকদলকে আক্রমণ শানাতে গিয়ে কুণাল ঘোষের বিরুদ্ধে কুমন্তব্য করে বসেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

সুযোগ বুঝে বামনেত্রীর বিতর্কিত সেই ভিডিও শেয়ার করে দেবাংশু নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, "একই ভাষা ব্যবহার করে পাল্টা প্রত্যুত্তর দেওয়া শুরু করব আমরা? সিপিএমের প্রাক্তন প্রত্যেকটা মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা প্রাক্তন মন্ত্রী, বর্তমান দলের মাথারা... প্রত্যেকের নামের সঙ্গে একই বিশেষণ যুক্ত করে ভিডিও করা শুরু করুক আমাদের কর্মীরা? কিন্তু না... এসব শিক্ষা আমরা পাইনি।"

দেবাংশু আরও লেখেন, "মীনাক্ষী মুখোপাধ্যায় নিজেকে সিপিএমের আগামী প্রজন্মের মুখ বলে দাবি করেন। অরাজনৈতিক কিছু মহল থেকেও তাকে যথেষ্ট তোল্লাই দেওয়া হয়... আজকে তাঁরা প্রতিবাদ করবেন তো? সান্ধ্যকালীন বিতর্ক সভায় এই অসভ্য মেয়েটি নিন্দিত হবেন তো? এই একই ভাষা কুণাল ঘোষ একবার ব্যবহার করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেদিন ঠিক যে যে মন্তব্য তার উদ্দেশে ভেসে এসেছিল, ঠিক যে যে বিশেষণে তাঁকে বিদ্ধ করা হয়েছিল, ঠিক যে পরিমাণ সময় নিয়ে তাঁর বক্তব্যের বিরুদ্ধে বিতর্কসভা বসানো হয়েছিল, আজ একই পরিণতি হবে তো? অপেক্ষায় রইলাম!"

দ্য ওয়ালের তরফে এ নিয়ে বামনেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি শুনিনি কী বলেছেন। না জেনে মন্তব্য করব না। তবে যাঁরা সরকারি দলে আছেন তাঁরা যেভাবে ধর্ষক, চোর, তোলাবাজদের রক্ষাকর্তা হয়ে উঠছেন, তাতে করে খুব ভাল কথা মুখ থেকে বেরিয়ে আসার সুযোগ থাকে কি?"

অন্যদিকে কুণালকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি এখনই কোনও মন্তব্য করতে রাজি নন।


```