Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আইআইএম জোকায় 'ধর্ষণে'র ঘটনায় ছাত্রের পুলিশ হেফাজত দিল আদালত

অভিযোগ, কাউন্সেলিং সেশনের নামে বয়েজ হস্টেলে ডাকা হয় মনোবিদ তরুণীকে। সেখানে ঠান্ডা পানীয় ও পিৎজা জাতীয় কিছু খাবার খাইয়ে অচৈতন্য করা হয়।

আইআইএম জোকায় 'ধর্ষণে'র ঘটনায় ছাত্রের পুলিশ হেফাজত দিল আদালত

ফাইল ছবি

শেষ আপডেট: 12 July 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো: আইআইএম জোকায় মনোবিদকে 'ধর্ষণে'র অভিযোগে ক্যাম্পাসের দ্বিতীয় বর্ষের ছাত্রকে ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। হরিদেবপুর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এদিন তাকে আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আপাতত থাকতে হবে পুলিশ হেফজতে।

অভিযোগ, কাউন্সেলিং সেশনের নামে বয়েজ হস্টেলে ডাকা হয় মনোবিদ তরুণীকে। সেখানে ঠান্ডা পানীয় ও পিৎজা জাতীয় কিছু খাবার খাইয়ে অচৈতন্য করা হয়। তারপর চলে নির্যাতন। পুলিশকে তরুণী জানিয়েছেন, জ্ঞান ফিরলে প্রতিরোধ করতে গেলে তাঁকে মারধর করেন ছাত্র।

ঘটনার রেশ কাটিয়ে উঠে নির্যাতিতা প্রথমে ঠাকুর পুকুর থানায় যান। সেখান থেকে পুলিশ তাঁকে হরিদেবপুর থানায় নিয়ে যায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই শুক্রবার গভীর রাতে হরিদেবপুর থানার পুলিশ ক্যাম্পাসে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ বাজেয়াপ্ত করা হয়।

গোটা ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশকে নির্যাতিতা তরুণী জানিয়েছেন, তাঁকে বয়েজ হস্টেলের রেজিস্টারে সই করতে দেওয়া হয়নি। তা নিয়েও বাড়ছে রহস্য।

কসবাকাণ্ডের রেশ কাটার আগেই এই ঘটনায় ফের প্রশ্নের মুখে শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের নিরাপত্তা।


```