Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অংশ নিয়েছে বাংলা, ইদানিং অনেকেই ভুলে যাচ্ছে: মমতা

স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে ফের বাঙালি অস্মিতায় শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অংশ নিয়েছে বাংলা, ইদানিং অনেকেই ভুলে যাচ্ছে: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 August 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে ফের বাঙালি অস্মিতায় শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁর সাফ দাবি— “ভারতের স্বাধীনতা আন্দোলনে যদি কোনও রাজ্য সবচেয়ে বেশি অংশ নেয়, তা হল বাংলা। এখানেই স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা সর্বাধিক।” অভিযোগের সুরে তিনি বলেন, বাংলার সেই অবদান ইদানিং অনেকেই ভুলে যাচ্ছেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্মরণ করালেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা অনুপ্রেরণামূলক গানগুলির কথা। উল্লেখ করলেন ‘মুক্তির মন্দির সোপান তলে…’ গানের প্রসঙ্গ। জানালেন, এর গীতিকার মোহিনী চৌধুরী বেহালার বাসিন্দা ছিলেন। “বেঁচে থাকতে আমি তাঁর বাড়ি গিয়ে প্রণাম করেছি। অথচ অনেকে জানেন না তিনিই এই গানের রচয়িতা,” বলেন মমতা।

সন্ধ্যার শুরুতে বেহালা মেট্রো সম্প্রসারণ প্রকল্পে নিজের অবদানের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, মেট্রো চলাচল শুরু হওয়ায় তিনি খুশি। এরপরই বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অবদান নিয়ে বলেন, “শুধু স্বাধীনতার সময় নয়, স্বাধীনতার পরও যারা দেশরক্ষা করছেন, সবাইকে স্যালুট।”

বক্তৃতায় রাজনৈতিক প্রসঙ্গও আসে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতার অভিযোগ, “এসআইআরের নামে এনআরসি, সিএএ চালুর চেষ্টা চলছে। ১৯৮২ সালের আগে কারও মা-বাবার জন্ম শংসাপত্র ছিল না। ২০০২ সালে জন্মানোদের নাম থাকবে ভোটার তালিকায়?”

তিনি দাবি করেন, দিল্লির সরকার বাংলাকে ক্রমাগত অপমান করছে। অন্য রাজ্যে গিয়ে বাংলায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও গ্রেফতার করা হচ্ছে। প্রশ্ন তোলেন, “বাংলায় কথা বলা কি অপরাধ?” হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলা এই অপমান মেনে নেবে না, গর্জে উঠবেই।”


```