Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

স্ট্র্যান্ড রোড ও আলিপুর, পৃথক অভিযানে কলকাতায় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্ট্র্যান্ড রোড ও আলিপুর চিড়িয়াখানা (Alipore) সংলগ্ন এলাকা থেকে মিলেছে একাধিক দেশি ও অত্যাধুনিক অস্ত্র। 

স্ট্র্যান্ড রোড ও আলিপুর, পৃথক অভিযানে কলকাতায় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 December 2025 17:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) দুই প্রান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র (Arms Recover) উদ্ধার করল পুলিশ। স্ট্র্যান্ড রোড ও আলিপুর চিড়িয়াখানা (Alipore) সংলগ্ন এলাকা থেকে মিলেছে একাধিক দেশি ও অত্যাধুনিক অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালানো হয়। সেখানে মাটির নীচে পোঁতা অবস্থায় উদ্ধার হয় ১১টি বেআইনি আগ্নেয়াস্ত্র। এই অস্ত্র মজুতের অভিযোগে রাজেশকুমার সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, ধৃত রাজেশ বিজেপি নেতা রাকেশ সিংহের ঘনিষ্ঠ এবং তাঁর নির্দেশেই তিন মাস আগে ওই এলাকায় অস্ত্রগুলি এনে লুকিয়ে রাখা হয়েছিল।

কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায় জানান, অরফানগঞ্জ এলাকায় আগ্নেয়াস্ত্র মজুত থাকার খবর পাওয়ার পরেই থানা থেকে পুলিশ দল ও বম্ব স্কোয়াড পাঠানো হয়। যৌথ তল্লাশিতে মঙ্গলবার ভোররাতে মাটির নীচ থেকে ১১টি দেশি ও উন্নত মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারস্থল এলাকায় রাকেশ সিংহের প্রভাব রয়েছে এবং এই অস্ত্রচক্রের সঙ্গে যুক্ত আরও কয়েক জন তাঁর ঘনিষ্ঠ বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশের অনুমান, আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়ে থাকতে পারে।

এদিকে, শুধু আলিপুর নয়— স্ট্র্যান্ড রোড থেকেও অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বাবুঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে দু’টি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ।

এসটিএফ সূত্রে খবর, প্রথমে এক ব্যক্তিকে অস্ত্রভর্তি ব্যাগ-সহ আটক করা হয়। তাঁকে জেরা করেই অপর অভিযুক্তের হদিস মেলে। পরে তাকেও আটক করে পুলিশ। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রবীন্দ্র প্রসাদ ও জিতেন্দ্র প্রসাদ— সম্পর্কে তাঁরা দুই ভাই।

উৎসবের মরসুমে এবং নতুন বছরের প্রাক্কালে শহরের দুই জায়গা থেকে এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এত বিপুল অস্ত্র কলকাতায় কী উদ্দেশ্যে আনা হয়েছিল, এর নেপথ্যে কোনও বড়সড় নাশকতার ছক ছিল কি না, সে সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।


```