Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে ১২ অগস্ট ‘বিকাশ ভবন চলো’ অভিযান করবেন রাজ্যের প্রধান শিক্ষক-শিক্ষিকারা

সংগঠনের নেতৃত্বের বক্তব্য, “প্রধান শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার বিরুদ্ধে এবার আমরা পথে নামছি।"

একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে ১২ অগস্ট ‘বিকাশ ভবন চলো’ অভিযান করবেন রাজ্যের প্রধান শিক্ষক-শিক্ষিকারা

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 August 2025 08:02

দ্য ওয়াল ব্যুরো: সরকারপোষিত ও সরকার-সহায়তাপ্রাপ্ত হাই স্কুল এবং হাই মাদ্রাসার হাজারো প্রধান শিক্ষক-শিক্ষিকা (Headmasters and Headmistress) পথে নামতে চলেছেন ন্যায্য দাবির স্বার্থে। অ্যাডভান্স সোসাইটি ফর হেড মাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস (ASFHM)-এর ডাকে মঙ্গলবার ‘বিকাশ ভবন চলো অভিযান’ (Bikash Bhawan Chalo) কর্মসূচি করতে চলেছেন তাঁরা। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে এই কর্মসূচি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশন শেডের তলায় (করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে) অবস্থান, ধরনা ও বিক্ষোভের পর পদযাত্রা করে বিকাশ ভবনের দিকে রওনা দেবেন অংশগ্রহণকারীরা। পরে শিক্ষামন্ত্রী-সহ উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হবে।

প্রধান শিক্ষক-শিক্ষিকাদের এই আন্দোলনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে—

  • কর্মক্ষেত্রে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা
  • শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ নিয়োগ
  • শিক্ষা-বহির্ভূত কাজ থেকে অব্যাহতি
  • বকেয়া বেতন সমস্যার সমাধান
  • এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) প্রদান
  • ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তি
  • শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয়ভার শিক্ষা দফতরকে বহন করতে হবে
  • পর্ষদ ও সংসদে নিয়মিত নির্বাচন
  • বিদ্যালয় পরিচালন সমিতিতে শিক্ষানুরাগীদের নিয়োগ
  • অন্য দফতরের কাজ বিদ্যালয়ের মাধ্যমে করানোর প্রথা বন্ধ
  • ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনে বানান ভুলের জন্য হাজার টাকা জরিমানা দেওয়ার খামখেয়ালিপনা বন্ধ করা

সংগঠনের নেতৃত্বের বক্তব্য, “প্রধান শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার বিরুদ্ধে এবার আমরা পথে নামছি। এই দাবি শুধু শিক্ষক সমাজের নয়, সমগ্র শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য।”


```