Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

কালীঘাট মন্দিরের সামনেই বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, কালো পতাকা হাতে ফের উঠল 'গো ব্যাক' স্লোগান

সোমবার সকাল থেকেই কালীঘাট মন্দিরের বাইরে হাতে কালো পতাকা নিয়ে জমায়েত করেছিলেন একদল বিক্ষোভকারী। জ্ঞানেশের গাড়ি সেখানে পৌছতেই, তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান উঠতে শুরু করে।

কালীঘাট মন্দিরের সামনেই বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, কালো পতাকা হাতে ফের উঠল 'গো ব্যাক' স্লোগান

কালীঘাটে বিক্ষোভ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 March 2026 12:58

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। সোমবার সকাল থেকেই কালীঘাট মন্দিরের (Kalighat Mandir) বাইরে হাতে কালো পতাকা নিয়ে জমায়েত করেছিলেন একদল বিক্ষোভকারী। জ্ঞানেশের গাড়ি সেখানে পৌছতেই, তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান (Go Back Slogan) উঠতে শুরু করে। যদিও এর কোনও উত্তর দেননি, শান্ত মেজাজেই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন কমিশনার। এদিন তাঁর সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পরে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার শুধু বলেন, ”মা কালী সবার ভাল করুন, ভাল রাখুন।”

এসআইআর (SIR) ইস্যুতে নাম বাদের অভিযোগ তুলেই ক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারীরা। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও কেন নাম ডিলিট করা হচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সেই প্রশ্নও তুলেছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই কলকাতায় এসেছেন জ্ঞানেশ কুমার। সেইসময়েই বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী সমর্থকদের একাংশ। এমনকি নির্বাচন কমিশনারের গাড়ি লক্ষ্য করে কালো পতাকাও দেখানো হয়। এদিন জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী (CS Nandini Chakravorty)। গোটা ঘটনাটি তাঁর সামনেই ঘটে।  

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে তিন দিনের সফরে কলকাতায় পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ (ECI Full Bench in Kolkata)। বিমানবন্দর থেকে বেরিয়ে কমিশনের প্রতিনিধি দলটি যখন শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই একদল বিক্ষোভকারী তাঁদের পথ আটকানোর চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হাতে ছিল কালো পতাকা এবং মুখে ছিল গো ব্যাক স্লোগান। পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এলেও কমিশনের সফর ঘিরে শুরুতেই এই বিক্ষোভ বুঝিয়ে দিল আগামী দুদিন পরিবেশ কতটা ভারী থাকবে।

কমিশনের ঠাসা কর্মসূচি

কলকাতা সফরকালে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবে। তার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক: রাজ্যের শাসক ও বিরোধী—সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিযোগ ও পরামর্শ শুনবে কমিশন।

তা ছাড়া প্রশাসনিক ও পুলিশি পর্যালোচনাও চলবে। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে।

এরই পাশাপাশি জেলা স্তরের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন। জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারদের (SP) সঙ্গে ভিডিও কনফারেন্স ও সরাসরি আলোচনার মাধ্যমে বুথ স্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে।


```