Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ECI Meeting: তৃণমূলে রাজীবের প্রথম অ্যাসাইনমেন্ট, সোমবার জ্ঞানেশের সঙ্গে বৈঠক

জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে বৈঠকে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন প্রাক্তন ডিজি রাজীব কুমার (Former DG Rajeev Kumar)। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হিসেবে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। এ

ECI Meeting: তৃণমূলে রাজীবের প্রথম অ্যাসাইনমেন্ট, সোমবার জ্ঞানেশের সঙ্গে বৈঠক

সোমে কমিশনের বৈঠকে রাজীব কুমার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 March 2026 23:47

দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে বৈঠকে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন প্রাক্তন ডিজি রাজীব কুমার (Former DG Rajeev Kumar)। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হিসেবে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। এই প্রথম সরাসরি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে সামিল থাকবেন রাজীব কুমার। তাঁর সঙ্গে দলে রয়েছেন আরও দুজন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattaharya)।

রবিবার রাতেই কলকাতায় আসছেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সোমবার সকালে প্রথমে যাবেন কালীঘাটে (Kalighat)। সেখান থেকে পুজো দিয়ে ফিরে সকাল ১০টায় বৈঠকে বসবেন। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক সেরে তাঁর অন্য সফরসূচি শুরু হবে। তিনদিনের এই সফরে জ্ঞানেশের সঙ্গে থাকছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। রবিবার কলকাতায় এলেও এদিন কোনও কর্মসূচি নেই। তবে আগামী দু'দিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্য-কেন্দ্র এবং কমিশন সংঘাত দীর্ঘদিনের। কমিশনকে ব্যবহার করে রাজ্যের মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র, এই অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দপাধায়-সহ (Abhishek Banerjee) দলের অন্যান্য নেতারা। মুখ্যমন্ত্রী নিজে ৫টি চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমার। কিন্তু একটিরও উত্তর মেলেনি বলেও অভিযোগ। 

এই ইস্যুতে গত শুক্রবার থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় (Dharna) বসেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় চলতি এসআইআর প্রক্রিয়া নিয়েই এই প্রতিবাদ সভা। তাঁর অভিযোগ, কমিশন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বেছে বেছে ভোটারদের নাম কেটে দিয়েছে। বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। তা ছাড়া লজিকাল ডিসক্রিপেন্সির নামে ৬০ লক্ষ ভোটারের নাম ও ভবিষ্যৎ অনিশ্চিত। তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কিনা ঠিক নেই। এভাবে বিপুল সংখ্যক ভোটারকে তালিকার বাইরে রেখে ভোট করা অসাংবিধানিক বলে তাঁর দাবি।   

আগামিকালের বৈঠকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়া নিয়ে কমিশনের (ECI) কাছে জবাবদিহি চাইতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে বিরোধী ভারতীয় জনতা পার্টি 'ফর্ম ৭' সংক্রান্ত অভিযোগ ও নিষ্পত্তি না হওয়া নিয়ে প্রশ্ন তুলতে পারে।


```