Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন! মাথায় আঘাতের চিহ্ন, পা বাঁধা অবস্থায় সোনার দোকান থেকেই উদ্ধার দেহ

ভরদুপুরে বরানগরে খুন স্বর্ণ ব্যবসায়ী (Baranagar gold trader murder)। সিসিটিভি বন্ধ দেখেই ফোন আসে মৃতের ছেলের, এরপরই সোনার দোকানের ভিতর থেকেই ব্যবসায়ীর দেহ রক্তাক্ত দেহ উদ্ধার হয়। 

বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন! মাথায় আঘাতের চিহ্ন, পা বাঁধা অবস্থায় সোনার দোকান থেকেই উদ্ধার দেহ

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 October 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো: ভরদুপুরে বরানগরে খুন স্বর্ণ ব্যবসায়ী (Baranagar gold trader murder)। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বরানগর থানা। সিসিটিভি বন্ধ দেখেই ফোন আসে মৃতের ছেলের, এরপরই সোনার দোকানের ভিতর থেকেই ব্যবসায়ীর দেহ রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ডাকাতির উদ্দেশে এসেই প্রৌঢ়কে খুন, অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর, বরানগরে শম্ভু দাস লেনে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম শঙ্কর জানা। এদিন দুপুরে সোনার দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখে প্রৌঢ়ের ছেলে দিল্লি থেকে প্রতিবেশীকে ফোন করেন। এরপরই পুলিশকেও খবর দেওয়া হয়। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দোকানের ভিতর থেকে স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেন। 

ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা গেছে সোনার দোকানের ভিতরেই ওই ব্যবসায়ী ছাড়াও আরও তিনজন আছেন। তাদের মধ্যে দু'জন দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন প্রৌঢ়। এরপরই সম্পূর্ণ কালো হয়ে যায় ক্যামেরার স্ক্রিন। 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের হাত খোলা কিন্তু পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক অনুমান, প্রথমে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়, এরপর ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে।  

পুলিশ সূত্রে আরও জানা যায়, সিসি ফুটেজে চার-পাঁচজন দুষ্কৃতীকে দেখা গেছে। দুজন বাইরে দাঁড়িয়েছিলেন। গোটা ঘটনাটি ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে হয়েছে। এর থেকে তদন্তকারীরা মনে করছেন, দুষ্কৃতীরা আগে থেকেই ঘটনাস্থল রেইকি করে গেছিল। পূর্ব পরিকল্পনামতোই ডাকাতির উদ্দেশে দোকানে ক্রেতা সেজে ঢুকেছিল কয়েকজন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। সোনার দোকান থেকে খোয়া যাওয়া জিনিসগুলিও উদ্ধার করতে তৎপর হয়েছে পুলিশ।  

এদিকে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য ব্যবসায়ীরা। এলাকায় আরও সোনার দোকান আছে। এদিনের ডাকাতির ঘটনায় উদ্বেগ বেড়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 


```