Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ব্রিগেডের আগের দিন শহরে 'গো ব্যাক মোদী' হোর্ডিংয়ের ছয়লাপ, চোখে পড়ল ‘বয়কট বিজেপি’ স্লোগানও

শহরের একাধিক জায়গায় টাঙানো ওই হোর্ডিংয়ে ‘বয়কট বিজেপি’ স্লোগানও চোখে পড়েছে। তবে কে বা কারা এই হোর্ডিং লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম সেখানে উল্লেখ নেই। ফলে বিষয়টি ঘিরে চাপানউতোর আরও তীব্র হয়েছে।

ব্রিগেডের আগের দিন শহরে 'গো ব্যাক মোদী' হোর্ডিংয়ের ছয়লাপ, চোখে পড়ল ‘বয়কট বিজেপি’ স্লোগানও

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 March 2026 23:54

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে বাংলার রাজনৈতিক আবহে আবারও কেন্দ্রবিন্দুতে কলকাতা। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Brigade)। তার আগেই শুক্রবার সন্ধ্যায় শহরের নানা প্রান্তে দেখা গেল ‘গো ব্যাক মোদি’ লেখা হোর্ডিং (go back modi hoarding around kolkata)।

শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল মা ফ্লাইওভার-সহ আশপাশের এলাকায় টাঙানো এই পোস্টার দ্রুতই পথচলতি মানুষ এবং যাত্রীদের নজর কেড়ে নেয়। এই কার্যকলাপ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

শহরের একাধিক জায়গায় টাঙানো ওই হোর্ডিংয়ে ‘বয়কট বিজেপি’ স্লোগানও চোখে পড়েছে। তবে কে বা কারা এই হোর্ডিং লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম সেখানে উল্লেখ নেই। ফলে বিষয়টি ঘিরে চাপানউতোর আরও তীব্র হয়েছে।

সোশ্যাল মিডিয়াতেও সেই পোস্টারের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, শহরের একাধিক জায়গায় বড় বড় হোর্ডিং টাঙানো হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে ‘Go Back Modi’ বার্তা দেওয়া হয়েছে।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

এই পোস্টারগুলিতে বিজেপির বিরুদ্ধে বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক আইকনদের অপমান করার অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের কাছে ১.১৬ লক্ষ কোটি টাকা ফেরত দেওয়ার দাবিও জানানো হয়েছে বলে পোস্টারগুলিতে উল্লেখ রয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূলের প্রচারিত ‘বয়কট বিজেপি’ স্লোগানের সঙ্গে হোর্ডিংয়ের লোগোর বেশ মিল রয়েছে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত শাসক দল তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

অন্যদিকে গেরুয়া শিবিরের অভিযোগ, এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। বিজেপির মতে, ব্রিগেডের সভার আগে পরিকল্পিতভাবেই এই ধরনের হোর্ডিং লাগানো হয়েছে।

তবে রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে বড় কোনও চমক দিতে পারেন প্রধানমন্ত্রী। বাংলায় তাঁর সফরে কী রাজনৈতিক বার্তা বা নতুন ঘোষণা আসতে পারে, সেটা এবার সময়ই বলবে।


```