Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কলকাতাতেই নাবালিকা পাচার চক্র! গিরিশ পার্কে পুলিশের জালে ৬ পাচারকারী, উদ্ধার ১১

উল্লেখযোগ্য, এর আগে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে একইভাবে পাচার হওয়া তরুণীদের উদ্ধার করেছিল আরপিএফ। পাটনাগামী ট্রেন ও দূরপাল্লার বাস থেকে উদ্ধার হয়েছিল বহু নাবালিকা।

কলকাতাতেই নাবালিকা পাচার চক্র! গিরিশ পার্কে পুলিশের জালে ৬ পাচারকারী, উদ্ধার ১১

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 September 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: শহরের বুকে ফের সক্রিয় নারী পাচার চক্র (Girl Trafficking in  Kolkata)! গিরিশ পার্কের (Girish Park) একটি বাড়ি থেকে উদ্ধার হল ৯ জন নাবালিকা-সহ মোট ১১ জন। চাঞ্চল্যকর এই ঘটনায় বটতলা থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন চক্রের মূল সন্দেহভাজন ৪ পাচারকারী ও ওই বাড়ির মালিক।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে গিরিশ পার্কের ওই বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে দেখা যায়, সেখানে গাদাগাদি করে রাখা হয়েছে একাধিক নাবালিকাকে। তাঁদের বয়স ১২ থেকে ১৬-র মধ্যে। পুলিশের প্রশ্নে অসংলগ্ন উত্তর দেন বাড়ির মালিক। সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পাচারের উদ্দেশেই এই নাবালিকাদের শহরে আনা হয়েছিল। রাজ্যের বাইরে, বিশেষত উত্তর ভারত বা অন্যত্র পাচারের ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের আশঙ্কা, এই চক্র পূর্বে একাধিক বার একই কায়দায় নাবালিকা পাচার করেছে।

উল্লেখযোগ্য, এর আগে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে একইভাবে পাচার হওয়া তরুণীদের উদ্ধার করেছিল আরপিএফ। পাটনাগামী ট্রেন ও দূরপাল্লার বাস থেকে উদ্ধার হয়েছিল বহু নাবালিকা।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, গিরিশ পার্কের ঘটনায় ওই উত্তরবঙ্গের পাচার চক্রের কোনও যোগসূত্র রয়েছে কি না। কলকাতার মতো মহানগরের বুকে এ ধরনের ঘটনা ফের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে।


```