Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

মুহূর্ত উদযাপনে বিরাট ক্যামেরা বসল সাউথ সিটিতে, ভ্যালেন্টাইনস ডে-র আগে হচ্ছেটা কী?

ভ্যালেন্টাইনস ডে-র আগে সাউথ সিটি মলে বসেছে বিশাল ইন্টার‌্যাকটিভ ক্যামেরা ইনস্টলেশন, মুহূর্তকে উদযাপনের ডাক দিচ্ছে #SNAPIT ক্যাম্পেন।

মুহূর্ত উদযাপনে বিরাট ক্যামেরা বসল সাউথ সিটিতে, ভ্যালেন্টাইনস ডে-র আগে হচ্ছেটা কী?

সাউথসিটিতে ভ্যালেন্টাইন উদযাপন

শেষ আপডেট: 12 February 2026 18:09

দ্য ওয়াল ব্যুরো: এই ভ্যালেন্টাইনস ডে-তে ভালবাসার প্রচলিত সংজ্ঞা একটু অন্য ভাবে তুলে ধরতে চাইছে সাউথ সিটি মল (South City Mall)। ভালবাসা মানে শুধু সম্পর্কে জড়ানো নয়, নিজেকে ভালবাসা, নিজের প্যাশন, মুহূর্ত—এসবও যে সমান গুরুত্বপূর্ণ, সেটা সামনে আনার চেষ্টা চলছে। শুরু হয়েছে মলের নতুন ক্যাম্পেন (Campaign) ‘লাভ উইদাউট লেবেলস’ (Love Without Labels)।

ক্যাম্পেনের মূল আকর্ষণ #SNAPIT—একটি ইমার্সিভ, অংশগ্রহণমূলক উদ্যোগ, যেখানে মলে ঢুকলেই চোখে পড়বে এক বিশাল, নজরকাড়া ইন্টার‌্যাকটিভ ক্যামেরা ইনস্টলেশন (Interactive Camera Installation)। শুধু ছবি তোলার সাজানো মাধ্যম নয়, গোটা ইনস্টলেশনটাই বানানো হয়েছে এমনভাবে যাতে দর্শনার্থীরা বুঝতে পারেন—লেবেল নয়, মুহূর্তই আসল। নিজের মতো করে দাঁড়ান, নিজের মতো করে ক্যাপচার করুন; মলের দাবি, এই অভিজ্ঞতা আরও ব্যক্তিগত, আরও নিজের মতো করে স্মৃতি তৈরি করে দেবে।

এ বছর ভ্যালেন্টাইনসের উত্তাপ বাড়াতে সাউথ সিটি মল একজোট করেছে নানা নামী ব্র্যান্ড, তনিশক, মিয়া বাই তনিশক, ব্লুস্টোন, সেনেস, স্টারবাকস, সেলিও, তানেয়রা, আমেরিকান ঈগল, ফিজি গোবলেট-সহ আরও বহু দোকানকে। নির্বাচিত কালেকশনে থাকছে বিশেষ অফার ও আকর্ষণীয় দামে কেনাকাটার সুযোগ। মলের বক্তব্য, কারও জন্য উপহার, নিজের জন্য ছোট্ট বিলাসিতা কিংবা হঠাৎ করে কিছু কিনে নেওয়ার আনন্দ, সব ধরণের দর্শকদের জন্যই এই অফার তালিকা সাজানো হয়েছে।

ভ্যালেন্টাইনস মানে যাকে তাকে শর্তহীন ভালবাসা—এই ভাবনাটাকেই আরও বিস্তৃত করতে চায় মল। শুধু সম্পর্ক নয়, নিজের গল্প, নিজের অনুভূতি, নিজের একান্ত মুহূর্ত—এসবই যে উদযাপনযোগ্য, সেই ধারণাই তুলে ধরছে সাউথ সিটি মল। ক্যাম্পেনের কথায়, “ভালবাসা মানে সংজ্ঞা নয়, অভিজ্ঞতা। আর ভালবাসা যেমনই হোক, তা উদযাপনের যোগ্য।”


```