Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শুরু হচ্ছে ভ্যালেন্টাইনস উইক, এই ৭ জিভে জল আনা ডেসার্ট দিয়ে সারপ্রাইজ দিন সঙ্গীকে

ভ্যালেন্টাইনস উইক শুরু হতেই সঙ্গীকে সারপ্রাইজ দিতে বানিয়ে ফেলুন এই সাত দুর্দান্ত ডেসার্ট। স্ট্রবেরি পারফে থেকে চকলেট লাভা—প্রতিটি রেসিপিই একেবারে মুড সেট করে দেবে।

 

শুরু হচ্ছে ভ্যালেন্টাইনস উইক, এই ৭ জিভে জল আনা ডেসার্ট দিয়ে সারপ্রাইজ দিন সঙ্গীকে

ডেসার্ট

গার্গী দাস

শেষ আপডেট: 6 February 2026 21:34

দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইনস উইক দরজায় কড়া নাড়ছে। আর ঠিক সেই সময়েই দম্পতি, প্রেমিক-প্রেমিকারা খুঁজছেন দিনভিত্তিক ছোট্ট অথচ স্মার্ট সারপ্রাইজ। কলকাতার হোটেল, বেকারি আর হোম-বেকারদের মতে, এ বছর ট্রেন্ড পরিষ্কার—প্রতিদিনের থিম মানিয়ে মিনিমাল, হালকা আর ইনস্টা-ফ্রেন্ডলি ডেজার্টের চাহিদাই সবচেয়ে বেশি। রোজ ডে থেকে ভ্যালেন্টাইনস ডে—সাত দিনে সাত স্বাদের হদিশ রইল দ্য ওয়ালে।

৭ ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day) শুরু করতে পারেন স্ট্রবেরি-অ্যান্ড-ক্রিম পার্ফে (Strawberry & Cream Parfait) দিয়ে। তাজা স্ট্রবেরির সঙ্গে হুইপড ক্রিমের লেয়ার—হালকা, রোম্যান্টিক আর ছবি তোলার মতোই সুন্দর। প্রেমের সপ্তাহের প্রথমেই এর চাহিদা চোখে পড়ার মতো বাড়ছে, জানাচ্ছেন শহরের বেকাররা।

৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে-তে (Propose Day) তালিকার শীর্ষে চকোলেট লাভা কেক (Chocolate Lava Cake)। গরম, নরম, গলে যাওয়া চকোলেট—যা এক শব্দ না বলেও ‘আই লাভ ইউ’ বলে দেয়। বিভিন্ন ক্যাফে জানাচ্ছে, সন্ধের রিজার্ভেশনে এই ডেজার্ট অপরিহার্য।

৯ ফেব্রুয়ারি চকোলেট ডে (Chocolate Day)-তে সর্বত্রই ফাজি ব্রাউনি (Fudgy Chocolate Brownie)-র চাহিদা তুঙ্গে। ঘন, ডেন্স ব্রাউনি—চকলেটপ্রেমীদের জন্য নিখাদ উপভোগ।

১০ ফেব্রুয়ারি টেডি ডে-তে (Teddy Day) নরম, আরামদায়ক অনুভূতির প্রতীক রেড ভেলভেট কেক (Red Velvet Cake)। ক্রিমচিজ ফ্রস্টিংয়ের কোমলতা টেডি উপহারের মতোই ‘কমফর্টিং’, জানাচ্ছেন বেকাররা।

১১ ফেব্রুয়ারি প্রমিস ডে (Promise Day)-তে লাইম লাইটে নো-বেক চিজকেক (No-Bake Cheesecake)। ধৈর্য, কোমলতা আর মসৃণতার মতোই প্রতিশ্রুতির প্রতীক—এমনই ব্যাখ্যা দিচ্ছেন পেস্ট্রি শেফরা।

১২ ফেব্রুয়ারি হাগ ডে (Hug Day)—আর তার সঙ্গে মিলিয়ে চকোলেট-ডিপড স্ট্রবেরি (Chocolate-Dipped Strawberries)। সহজ, মিষ্টি আর উষ্ণতার অনুভূতি নিয়ে জনপ্রিয় এই জুটি।

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day)-র ফাইনালে ক্লাসিক ফ্রুট কাস্টার্ড (Classic Fruit Custard)—রঙিন, ঠাণ্ডা আর উৎসবের শেষপাতে সুখী সমাপ্তির স্বাদ। বিভিন্ন রেস্তরাঁ জানাচ্ছে, পরিবার থেকে জুটি—সব বয়সের মধ্যেই এই ডেজার্টের চাহিদা সমান।

বাড়িয়ে বানিয়ে ফেললে তো কথা নেই, সঙ্গী খুশি হবেই। যদি না পারেন, যেকোনও বেকারের থেকে কিনে সারপ্রাইস দিতে পারেন সহজেই।


```