Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমের খবর রটেছে আগেই, ভ্যালেন্টাইন্স ডে-তেই বিয়ে করছেন ধনুষ-ম্রুণাল?

ধনুষ ও ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে টিনসেল টাউনে জোর চর্চা। ভ্যালেন্টাইন্স ডে-তেই কি গাঁটছড়া বাঁধছেন দুই তারকা?

প্রেমের খবর রটেছে আগেই, ভ্যালেন্টাইন্স ডে-তেই বিয়ে করছেন ধনুষ-ম্রুণাল?

ম্রুণাল ঠাকুর ও ধনুষ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 January 2026 15:21

দ্য ওয়াল ব্যুরো: টিনসেল টাউনে বেশ কিছুদিন ধরেই জোর চর্চায় ম্রুণাল ঠাকুর ও ধনুষের সম্পর্ক। দক্ষিণী সুপারস্টার ও বলিউডের জনপ্রিয় নায়িকার প্রেমের গুঞ্জন ক্রমেই ঘনাচ্ছে। সমাজমাধ্যমে ঘুরে বেড়ানো একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও সেই জল্পনায় বাড়তি রসদ জুগিয়েছে। যদিও এতদিন পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই।

তবে সাম্প্রতিক বিটাউন গুঞ্জন বলছে, সম্পর্ক নাকি আর গোপন নেই। ধনুষ ও ম্রুণালের সম্পর্ক নাকি এখন বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে এবং খুব শীঘ্রই তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন। এমনকী, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তেই নাকি বিয়ের দিন ঠিক হয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে। প্রেমের দিনের সঙ্গে বিয়ের সম্ভাব্য তারিখ মিলিয়ে যাওয়ায় অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।

বলিপাড়ার খবর অনুযায়ী, যদি বিয়ে হয়, তবে তা হবে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে। বড়সড় আয়োজন, তারকাখচিত রিসেপশন বা মিডিয়ার উপস্থিতি—কিছুই নাকি রাখা হচ্ছে না। শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই নাকি অনুষ্ঠান সারতে চান ধনুষ ও ম্রুণাল। ইদানীং তারকাদের মধ্যে ব্যক্তিগত জীবন গোপন রাখার প্রবণতা বেড়েছে, সেই কারণেই এমন সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই।

ধনুষের ব্যক্তিগত জীবন আগেও বহুবার আলোচনায় এসেছে। রজনীকান্ত-কন্যা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ হয় অভিনেতার। সেই সময়ের পর তিনি মূলত নিজের কাজেই মন দিয়েছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি। অন্যদিকে, ম্রুণাল ঠাকুরও বরাবরই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপচাপ থাকতে পছন্দ করেন। অভিনয় দক্ষতা ও একের পর এক সফল ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। তাই হঠাৎ করে তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

তবে এই সমস্ত জল্পনার মাঝেই উঠে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এর আগেই এক সাক্ষাৎকারে ধনুষের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ম্রুণাল। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, ধনুষ তাঁর খুব ভালো বন্ধু মাত্র। প্রেম বা বিয়ের গুঞ্জনকে তখন তিনি ভিত্তিহীন বলেই উড়িয়ে দেন। এখনও পর্যন্ত ধনুষ বা ম্রুণাল কারও তরফেই বিয়ে নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি। 


```