Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

'শীতে ডাক্তাররাই গাড়িতে সেক্স করার পরামর্শ দেন', ড্যামেজ কন্ট্রোল করেও বিতর্কে হানি সিং

যৌনসুরক্ষার বার্তা দিতে গিয়ে বিতর্কে জড়ান হানি সিং। চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করে ক্ষমা চাইলেও থামেনি কটাক্ষ ও ট্রোল।

'শীতে ডাক্তাররাই গাড়িতে সেক্স করার পরামর্শ দেন', ড্যামেজ কন্ট্রোল করেও বিতর্কে হানি সিং

হানি সিং

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 January 2026 15:02

দ্য ওয়াল ব্যুরো: হানি সিংয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনিরাপদ যৌনতার কারণে বহু তরুণ-তরুণী বর্তমানে যৌনরোগে আক্রান্ত হচ্ছেন। এই উদ্বেগ থেকেই তিনি জেন জি প্রজন্মের ভাষায় যৌনসুরক্ষার বার্তা দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন গায়ক-র‍্যাপার। তবে তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেই দাবি হানি সিংয়ের।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে হানি সিং জানান, শোয়ের আগে তিনি একাধিক যৌন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলেন। তাঁদের সকলেই কনসার্টের মঞ্চ থেকে ‘সেফ সেক্স’-এর বার্তা দেওয়ার পরামর্শ দেন। সেই প্রেক্ষিতেই তরুণ প্রজন্মের ভাষায় বিষয়টি বোঝাতে চেয়েছিলেন তিনি, যাতে কেউ অসুরক্ষিত যৌনতায় জড়িয়ে ভুল সিদ্ধান্ত না নেয় এবং সঙ্গমের সময়ে কন্ডোম ব্যবহারের গুরুত্ব বোঝে।

হানি সিংয়ের কথায়, “আমি ভেবেছিলাম এই প্রজন্ম যেভাবে ওটিটি কনটেন্ট আর সিনেমা দেখে, সেভাবেই কথা বললে তারা বিষয়টা ভালোভাবে বুঝবে। কিন্তু আমার ভাষা অনেকের কাছে খারাপ ঠেকেছে। যাঁদের কষ্ট হয়েছে, তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি।”

 তবে এখানেই থামেননি তিনি। গায়ক-র‍্যাপার আরও বলেন, “কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। মানুষ মাত্রেই ভুল হয়। ভবিষ্যতে যেন এমন ভুল না হয়, সেদিকে আমি খেয়াল রাখব। কাকে বলছি, কেন বলছি, সেসব বিচার করে ভাষা ব্যবহারে আরও সংযত হব।”

যদিও ক্ষমা চাওয়ার পরেও বিতর্ক পুরোপুরি থামেনি। হানি সিং যে চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করেছেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন নিন্দুকদের একাংশ। কারও কটাক্ষ, “ডাক্তাররা কি শীতের রাতে গাড়িতে যৌনতায় লিপ্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন?” আবার কেউ মনে করিয়ে দিয়েছেন, সচেতনতার বার্তা দিতে গিয়ে ভাষা আরও সংযত হওয়া উচিত ছিল। ফলে ক্ষমা চাওয়ার পরেও আপাতত নানা কটুক্তি, ট্রোল এবং মিমের মুখে পড়েছেন হানি সিং।
 


```