Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

রামায়ণের সঙ্গীত রচয়িতা মুসলিম রহমান! বললেন, 'শিক্ষাই আসল, আমি ব্রাহ্মণ স্কুলে পড়েছি'

রামায়ণের সুরকার মুসলিম এ আর রহমান! ধর্ম নয়, শিক্ষার কথাই তুলে ধরলেন সুরকার।

রামায়ণের সঙ্গীত রচয়িতা মুসলিম রহমান! বললেন, 'শিক্ষাই আসল, আমি ব্রাহ্মণ স্কুলে পড়েছি'

এ আর রহমান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 January 2026 12:46

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সাল যেন এ. আর. রহমানের জীবনে একটি নতুন সিম্ফনি রচনা করেছে। প্রতিটি দিন যেন নতুন সূর, নতুন তাল, আর সেই মাঝখানেই তিনি শুরু করেছেন 'Gandhi Talks' অ্যালবাম তৈরির কাজ। বছরের শেষের দিকে, নীতেশ তিওয়ারির রামায়ণ মুক্তির আগে চারিদিকে গুঞ্জন উঠেছিল, রহমান এবার কিংবদন্তি সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজ করতে যাচ্ছেন।

বিবিসি এশিয়ানের ইউটিউব সাক্ষাৎকারে রহমানের চোখে দেখা মিলল সেই শান্তি। অ্যালবামের সুর তৈরির সময় তার ধর্মবিশ্বাস কাজে লেগেছে কি না জানতে চাইলে তিনি মৃদু হাসলেন। তিনি বললেন, “জ্ঞান কখনও লজ্জার বিষয় নয়, যেখান থেকেই পাও, তা গ্রহণ করা উচিত। আমরা যখন উন্নীত হই, তখনই আলোকিত হই। আর সেই আলো অন্যকে পথ দেখায়।”

তবে কেন এই জুটি এত সময় ধরে একসঙ্গে কাজ করছিল না? রহমান জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি নিজেকে তৈরি করতে চেয়েছিলেন, নিজের পথ খুঁজতে চেয়েছিলেন। খ্যাতি ও প্রত্যাশার চাপ থেকে দূরে থাকতে চেয়েছিলেন। জিমার তাঁকে সুযোগ দিয়েছিলেন, তবু তিনি অপেক্ষা করেছিলেন।

হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে রহমান বলেন, রামায়ণ নিয়ে কাজ করা ভয়ংকর এবং উত্তেজনাপূর্ণ দুটোই। কোটি কোটি ভারতীয়ের হৃদয়ে ঠাঁই পাওয়া এই মহাকাব্যকে নতুন রূপ দেওয়া ছিল চ্যালেঞ্জের কাজ। এ বিষয়ে তিনি বলেন, 'আমি নিজেই তো ব্রাহ্মণ স্কুলে পড়েছি'।


```