Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'জীবনে মদ-সিগারেট খায়নি, খুবই স্বাস্থ্য সচেতন ছিল', হার্ট অ্যাটাকে কেকে-র মৃত্যু, মানতে নারাজ শান

কেকে-র আকস্মিক মৃত্যু আজও মানতে পারছেন না গায়ক শান। হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পীর চলে যাওয়ার ঘটনা অবিশ্বাস্য বলেই জানালেন তিনি।

'জীবনে মদ-সিগারেট খায়নি, খুবই স্বাস্থ্য সচেতন ছিল', হার্ট অ্যাটাকে কেকে-র মৃত্যু, মানতে নারাজ শান

কেকে ও শান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 January 2026 15:14

দ্য ওয়াল ব্যুরো: কেকে-র আকস্মিক মৃত্যু আজও মেনে নিতে পারেননি তাঁর অগণিত ভক্ত। শুধু দর্শকই নন, ঘনিষ্ঠ মহলের কাছেও এই ঘটনা এখনও অবিশ্বাস্য। বিশেষ করে গায়ক শানের কাছে কেকে-র হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যাওয়ার খবর আজও মেনে নেওয়া কঠিন।

২০২২ সালের ৩১ মে কলকাতায় একটি অনুষ্ঠানে গান গাইতে এসে অসুস্থ হয়ে পড়েন কেকে। সেদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার কথা ভাবলেই এখনও শিউরে ওঠেন শান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, এত সুস্থ, নিয়মানুবর্তী জীবনযাপন করা একজন শিল্পীর এভাবে চলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারেন না।

একটা সময় কেকে ও শান একসঙ্গে প্রচুর কাজ করেছেন। বহু গান গাওয়া, একসঙ্গে অনুষ্ঠান করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, সব মিলিয়ে তাঁদের বন্ধুত্ব ছিল গভীর। শানের কথায়, “ওর কণ্ঠ সত্যিই অসাধারণ ছিল। আমরা খুব কাছের বন্ধু ছিলাম। প্রায় ২০টা গান আমরা একসঙ্গে গেয়েছি।”

গানের বাইরে কেকে ছিলেন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ। পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তিনি। শান জানান, কেকে-কে দেখেই তাঁর মনে হতো, এমন জীবনযাপনই আদর্শ। “আমি নিজে পার্টি করতে ভালোবাসি, মাঝেমধ্যে ওকে একটু নষ্ট করার চেষ্টাও করেছিলাম,” হাসতে হাসতে বলেন শান। “কিন্তু কোনওভাবেই পারিনি।”

শানের বক্তব্য অনুযায়ী, কেকে কখনও ধূমপান বা মদ্যপান করতেন না। কোলেস্টেরলের কোনও সমস্যাও ছিল না তাঁর। নিয়মিত সাঁতার কাটা, যোগব্যায়াম, সবই করতেন। সেই কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু মেনে নেওয়া আরও কঠিন হয়ে উঠেছে শানের কাছে। “ওর কণ্ঠ আজও আমার কানে বাজে,” বলেন তিনি।


```