Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

Garia Murder: ফেসবুকে প্রেম, স্বামী-সন্তান ছেড়ে ভিন রাজ্যে লিভ ইন, সম্পর্ক ভেঙে ফিরে আসায় খুন রূপবাণী!

রূপবাণীকে কুপিয়ে খুন করার পর অভিযুক্ত নিজের গলায় ধারালো অস্ত্র চালান। দেহ দু’টি ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়াও খুনের নেপথ্যে আর কিছু আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Garia Murder: ফেসবুকে প্রেম, স্বামী-সন্তান ছেড়ে ভিন রাজ্যে লিভ ইন, সম্পর্ক ভেঙে ফিরে আসায় খুন রূপবাণী!

গড়িয়া হত্যাকাণ্ড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 March 2026 14:10

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুক থেকে আলাপ, তারপর প্রেম- শেষ পর্যন্ত যার পরিণতি মর্মান্তিক। গড়িয়ার পার্লারের কর্ণধার রূপবাণী দাসের নৃশংস হত্যাকাণ্ডের (Garia Murder Case) ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। 

মঙ্গলবার দুপুরে কী হয়েছিল?

জানা গেছে, ঘটনার সময় নিজের পার্লারে ছিলেন রূপবাণী দাস। দুপুর ১২টা নাগাদ তাঁর স্বামীই বাইকে করে সেখানে ছেড়ে দিয়ে গেছিলেন। কিছুক্ষণ পরই এক যুবক পার্লারে (Garia Parlour) ঢোকে এবং কাচের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। এরপরই ভিতরে শুরু হয় তীব্র তর্কাতর্কি।

পার্লারের আরেক কর্মী যখন কাজে এসে পৌঁছন, তখনই তিনি ভিতর থেকে ঝগড়ার শব্দ শুনতে পান। দরজা বন্ধ দেখে সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে রূপবাণীর স্বামী অনুপ কুমার দাসকে (Anup Kumar Das) ফোনে বিষয়টি জানান।

খবর পেয়ে অনুপবাবু ছেলে এবং এক আত্মীয়কে নিয়ে দ্রুত পার্লারের দিকে রওনা দেন। কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে অঘটন। তাঁরা পৌঁছে দেখেন পার্লারের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রূপবাণী (Rupbani Das) এবং যুবকের নিথর দেহ (Garia Murder Case)।

পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হরিয়ানার বাসিন্দা পঙ্কজ নামের ওই যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল রূপবাণীর। পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়ে, তাঁরা দীর্ঘদিন একসঙ্গেও ছিলেন। কিন্তু প্রায় দুই মাস আগে রূপবাণী সব সম্পর্ক ভেঙে স্বামীর কাছে ফিরে আসেন। সেই সময় থেকেই দু’জনের সম্পর্কে টানাপড়েন বাড়ছিল বলে অনুমান তদন্তকারীদের।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রূপবাণীকে কুপিয়ে খুন করার পর অভিযুক্ত নিজের গলায় ধারালো অস্ত্র চালান। দেহ দু’টি ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়াও খুনের নেপথ্যে আর কিছু আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের ধারণা, এই মানসিক অশান্তির জেরেই পঙ্কজ হরিয়ানা থেকে গড়িয়ায় এসে এদিনের ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়েছেন।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জিতকুমার চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “খবর পেয়েই এসেছিলাম। যা শুনছি, এটি প্রেমঘটিত কারণেই খুন। প্রেমের টানাপড়েন থেকে প্রেমিক তাঁর প্রেমিকাকে খুন করে নিজেও আত্মঘাতী হয়েছে।”

দিনে দুপুরে এই খুনের ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরাও। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।


```